ভোট নিতে গিয়ে সহকারি প্রিসাইডিং কর্মকর্তার মৃত্যু

গাজীপুর মহানগরের বোর্ড বাজারের উত্তর খাইলকুর জামিয়া রশিদিয়া মাদ্রাসা ও এতিমখানার কেন্দ্রে ভোট নিতে গিয়ে সহকারি প্রিসাইডিং কর্মকর্তার মৃত্যু হয়েছে।

 রবিবার (৭ জানুয়ারি) সকালে তার মৃত্যু হয়।

নিহত ওই কর্মকর্তার নাম মো. আব্দুল করিম (৬০)। তিনি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর সিদ্দিকিয়া বালিকা দাখিল মাদ্রাসার সহকারি সুপার হিসেবে দায়িত্বরত ছিলেন।

নিহত আব্দুল করিম উত্তর খাইলকুর জামিয়া রশিদিয়া মাদ্রাসা ও এতিমখানার কেন্দ্রের সহকারি প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন।

এ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. হেলাল মিয়া জানান, সহকারি প্রিসাইডিং কর্মকর্তা আব্দুল করিম শনিবার রাতেই কেন্দ্রে কাজে যোগ দেন।

ভোটের দিন রবিবার সকাল সোয়া ৭টার দিকে বাইরে নাস্তা সেরে কেন্দ্রে ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হন।

পরে তাকে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানিয়েছেন গাছা থানার ওসি মো. শাহ আলম।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক মোঃ রফিকুল ইসলাম জানান, ভোট নিতে তিনি কেন্দ্রে আসছিলেন।

পথিমধ্যে ওই ভোট গ্রহণ কর্মকর্তা অসুস্থ হয়ে পড়েছিলেন। পরে তাকে হাসপাতালে আনা হয়।

ভোট শুরুর আগেই তিনি অসুস্থ হয়ে পড়েন। আব্দুল করিমকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

 

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card