মায়ের মেসওয়াক আনতে গিয়ে প্রাণ গেল শিশু শাহিনের

মা রোজা, তাই শিশু শাহিন (৪) মেসওয়াক আনতে গিয়ে ব্যাটারি চালিত ভ্যানের ধাক্কায় করুন মৃত্যু হয়েছে।

২৮ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাউসপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু শাহিন ওই গ্রামের দিনমজুর বিল্লাল হোসেনের ছেলে।

পরিবার সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে মায়ের ইফতারের আগে প্রতিবেশী চাচাতো বোনের সাথে শা‌হিন মেসওয়াক আনতে যায়। এসময় শিশু‌টি তার বাবা বিল্লালকে দেখতে পে‌য়ে বাবার দিকে ছুটে গেলে দ্রুত গতিতে ছুটে আসা ব্যাটারি চালিত ভ্যানের ধাক্কায় শিশু শাহীন গুরুত্বর আহত হয়। এ সময় তার বাবা ও স্থানীয়রা আহত অবস্থায় শাহিনকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টায় শিশু শাহিন মারা যায়।

আলমডাঙ্গা থানার পরিদর্শক (ওসি) শেখ গণি মিয়া ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রেছেন।

এনএএন টিভি / শামসু‌জ্জোহা পলাশ

Share this news as a Photo Card