জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উদযাপন উপলক্ষে সড়ক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ৮টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জাতীয় মৎস্য সপ্তাহের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ র্যালি অনুষ্ঠিত হয়।
জাতীয় সংসদ ভবনের সামনে থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু চত্ত্বর ঘুরে পুনরায় সংসদ ভবনের সামনে এসে র্যালি শেষ হয়।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম প্রধান অতিথি হিসেবে র্যালিতে অংশগ্রহণ করেন।
এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদ, অতিরিক্ত সচিব মো. আব্দুল কাইয়ূম ও এ টি এম মোস্তফা কামাল,
বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান সাঈদ মাহমুদ বেলাল হায়দর,
মৎস্য অধিদফতরের মহাপরিচালক খ. মাহবুবুল হক, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ এবং মৎস্য ও
প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও মৎস্য অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ র্যালিতে অংশগ্রহণ করেন।
এছাড়াও বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের সদস্যবৃন্দ,
মৎস্যজীবীগণ ও মৎস্য খাতের বিভিন্ন অংশীজনরা বিপুল উৎসাহ-উদ্দীপনা নিয়ে র্যালিতে অংশগ্রহণ করেন।
এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে র্যালি উদ্বোধন করেন মন্ত্রী।
আরও পড়ুন :
- নারায়ণগঞ্জে আগুন নিভাতে গিয়ে দুর্ঘটনার কবলে ফায়ার সার্ভিস
- ৬ দিনের সফরে ঢাকায় আসছেন ইইউ’র প্রতিনিধি ইমোন
- লোভনীয় প্রস্তাব দিল কিলিয়ান এমবাপ্পে কে
- নারায়ণগঞ্জ ফতুল্লায় পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
- নকলায় মাদককারবারিকে ধাওয়া করতে গিয়ে পুলিশসহ আহত ৭
- অনির্দিষ্টকালের জন্য অ্যাম্বুলেন্স চলাচল বন্ধের ঘোষণা
- জয়পুরহাটে আটক ২ মাদক কারবারি
- নকলায় তৃণমূল মানুষের সেবা দিচ্ছেন ইউএনও সাদিয়া উম্মুল বানিন
- হিজাব ছাড়া ছবি ছাপানোয় চলচ্চিত্র উৎসব বাতিল
- হিরাম বিংহাম মাচুপিচু কে নতুন করে বিশ্ববাসীর নজরে আনে
- শেরপুরের নতুন জেলা প্রশাসক যোগদান করতে যাচ্ছেন আজ
- জাতিসংঘকে চিঠি,ইরানি বক্সারের মৃত্যুদণ্ড ঠেকাতে
