নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ডাইং কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকান্ডে কোটি টাকা মূল্যের বিপুল কাপড় ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে মালিকপক্ষ দাবি করছে।
রোববার (২৩ জুলাই) দিবাগত রাতে ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকায় হলি ফেব্রিকস কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ঘটনা সূত্রে জানা যায়,
‘ডাইং কারখানাটিতে ঝুট পুড়িয়ে বয়লারে কাপড় রঙ করার কাজ চলছিলো। রাত বারোটার দিকে সেখান থেকে আগুনের সূত্রপাত হয়।’
‘মুহূর্তের মধ্যে আগুন কারখানাটির গোডাউনসহ আশপাশের ফ্লোরে ছড়িয়ে পড়ে। কারখানার শ্রমিকসহ স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন।’
খবর পেয়ে রাত দেড়টায় ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে।
প্রায় এক ঘণ্টার চেষ্টা চালানোর পর রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
আগুনে সব মিলিয়ে কোটি টাকার মূল্যের কাপড় ও মালামাল পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেন।
ফায়ার সার্ভিসের জেলা উপসহকারী পরিচালক মো. ফখরউদ্দিন জানান,
‘আগুন নেভানোর কাজ করতে গিয়ে বেলায়েত হোসেন নামে ফায়ার সার্ভিসের এক কর্মী আহত হয়েছেন। তাকে সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’
আরও পড়ুন:
- নারী সহকারীর সঙ্গে ‘লিভ-ইন’এ রেখা; মুখ খুললেন লেখক উসমান
- নারায়ণগঞ্জে আগুন নিভাতে গিয়ে দুর্ঘটনার কবলে ফায়ার সার্ভিস
- নারায়ণগঞ্জ ফতুল্লায় পোশাক কারখানার আ*গুন নিয়ন্ত্রণে
- ৬ দিনের সফরে ঢাকায় আসছেন ইইউ’র প্রতিনিধি ইমোন
- নারায়ণগঞ্জ ফতুল্লায় পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
- নকলায় মাদককারবারিকে ধাওয়া করতে গিয়ে পুলিশসহ আহত ৭

Comments are closed.