রঙের চালান চোরাচালানসহ আটক ১-মোংলা বন্দরে

একজনকে আটক করেছে পুলিশ মোংলা বন্দরে বিদেশি জাহাজ করে আনা রঙের চালান পাচারকালে।গতকাল বুধবার (৭ ফেব্রুয়ারি) চোরাচালান চক্রের হোতা মো. হাশেম ফকিরকে (৫০) গ্রেপ্তারের আদালতে পাঠানো হয়। এ সময় আরো কয়েকজন পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

আটক মো. হাশেম ফকির শহরতলীর কানাই নগরের মৃত ইসমাইল ফকিরের ছেলে।পালিয়ে যাওয়া অন্যদের রয়েছেন- একই এলাকার ইউপি মেম্বর সুলতান হাওলাদারের ছেলে মো. হাসান ওরফে জাকির হাওলাদার (৩৮)।
জানা যায়, চোরাচালান মাধ্যমে বিদেশি জাহাজের ৫৫টি কন্টেইনারে করে ১১ হাজার লিটার রং আনা হয়। ট্রাকযোগে এসব রং খুলনায় পাচার করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে রঙয়ের চালানটি আটক করে।এ সময় ঘটনাস্থল থেকে মো. হাশেম ফকিরকে আটক করা হয়। অন্যরা পালিয়ে যায়। মোংলা থানার ওসি কে এম আজিজুল ইসলাম জানান, গত মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে পৌর শহরের সিঙ্গাপুর মার্কেট এলাকা থেকে সংঘবদ্ধ চোরাকারবারী চক্রের সদস্যরা বিদেশি জাহাজ থেকে অবৈধভাবে আনা ৫৫টি কন্টেইনারে ২০ লিটার করে মোট ১১০০লিটার রং ট্রাকযোগে খুলনায় পাচার করছিল।

ওসি আরো জানান, গোপন সূত্রে এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাচার করে আনা ওই বিদেশি রঙের চালানটি জব্দ করা হয়।এতে ২০লিটার থিনার ও কিছু দাহ্য জাতীয় পদার্থ ছিল। পরে চোরাচালান চক্রের হোতা শহরতলীর কানাই নগরের মৃত ইসমাইল ফকিরের ছেলে মো. হাশেম ফকির (৫০) কে হাতেনাতে আটক করে গতকাল বুধবার বিকেলে আদালতে পাঠানো হয়। এদিকে মামলার অপর আসামি চোরাচালান চক্রের প্রভাবশালী সদস্য মো. হাসান ওরফে জাকির হাওলাদারসহ (৩৮) অজ্ঞাত আরো কয়েকজন পালিয়ে গেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। জাকির হাওলাদারসহ অন্যদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

 

এনএএন টিভি

Share this news as a Photo Card