গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুমোদিত WIT ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত ICMT কম্পিউটার একাডেমির ৩মাস, ৬মাস ও ১বছর মেয়াদি শর্ট কোর্স ফাইনাল পরিক্ষা অনুষ্ঠিত হয়।
শুক্রবার(২৯ডিসেম্বর) রানীর হাট ডিগ্রী কলেজের কলা ভবনে সকাল ১০টায় পরিক্ষা শুরু হয় এবং ১১টায় শেষ হয়। পরিক্ষায় ১১০জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
এসময় পরিক্ষার হল পরিদর্শন করেন ICMT কম্পিউটার একাডেমির পরিচালক ও রানীরহাট ফাজিল মাদ্রাসার ICT লেকচারার শিহাব উদ্দিন খালেদ,
রাজানগর রানীরহাট ডিগ্রি কলেজের জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মঞ্জুর মোর্শেদ, রাজানগর রানীরহাট ডিগ্রি কলেজের প্রভাষক বিজয় দত্ত,
সদ্য নিয়োগপ্রাপ্ত প্রভাষক এইচ এম তারেক হোসাইন, বিশিষ্ট সংগঠক ও ব্যবসায়ী মুহাম্মদ দিদারুল আলম, সংগঠক প্রবাসী মুহাম্মদ মহিউদ্দিন, ICMT’র অফিস এক্সিকিউটিভ মুহাম্মদ রুবেল।
ICMT’র পরিচালক শিহাব উদ্দিন খালেদ বলেন, আমাদের ICMT কম্পিউটার একাডেমি ২০০৯সালে প্রতিষ্ঠিত হওয়ার পর এতদঞ্চলের এই পর্যন্ত প্রায় ৪ হাজার প্রশিক্ষণার্থীকে কম্পিউটার ও আইটি শিক্ষায় দক্ষ করে তুলতে সক্ষম হয়েছি।
বর্তমানে তাদের মধ্যে অনেকে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্টানে প্রতিষ্ঠিত। অনেক মেধাবী ও গরিব প্রশিক্ষনার্থীদের ফ্রি’তে কম্পিউটার ও আইটি শিক্ষা প্রদান করে আসছি।
বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীদের কম্পিউটার প্রশিক্ষণের পর পরিক্ষার মাধ্যমে ওয়ার্ল্ড আইটি ফাউন্ডেশন কর্তৃক সনদ প্রদান করা হয়।
যা তাদের কর্মক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে।
আরও পড়ুন :
- প্রধানমন্ত্রী জনসভায় দুগ্রুপের সংঘর্ষে কৃষক লীগ নেতা নিহত, আহত ২৫
- গাজায় ইসরাইলের হামলায় একদিনে নিহত ৪৫
- বড়দিনের আনন্দ হল রণবীরের দুঃখের কারণ!
- মোড়লরা অন্যায় করলে ম্যানেজ করার ক্ষমতা আছে: পররাষ্ট্রমন্ত্রী
- নরসিংদীতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয় শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা
- শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর কেউ করেনি আ.লীগ ছাড়া: ওবায়দুল কাদের
- কক্সবাজারে পিকনিক বাসের সঙ্গে পিকআপের সংঘর্ষে নিহত ৪
- মানিকছড়িতে কুজেন্দ্র লাল ত্রিপুরা পার্বত্য অঞ্চলে বন্ধ করতে নৌকার বিকল্প নেই
- গাইবান্ধায় পরিত্যক্ত পুকুর থেকে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার
- বিএনপির অবরোধের বিরুদ্ধে রাজপথে কঠোর অবস্থানে আজমেরী ওসমান
- মানিকছড়িতে কুজেন্দ্র লাল ত্রিপুরা পার্বত্য অঞ্চলে বন্ধ করতে নৌকার বিকল্প নেই

Comments are closed.