রাজধানীর যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম ওমর ফারুক পলক (২৩)। তিনি মুগদায় বাংলাদেশ ইসলামি ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় আহত অপর দু’জন তার সহপাঠী। আহতদের মধ্যে একজনের নাম জানা গেছে। তার নাম জুয়েল রানা।
যাত্রাবাড়ীর ভাঙা প্রেস এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পলকসহ তিনজন আহত হন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক সকাল সোয়া ১০টার দিকে পলককে মৃত ঘোষণা করেন।

Comments are closed.