রিকশাচালককে নারী আইনজীবীর মারধর; ভিডিও ভাইরাল

যশোরের এক নারী আইনজীবীর হাতে রিকশাচালকের মারধরের ভিডিও ভাইরাল হয়েছে। রোববার (৭ মে) সকালে যশোর আদালতের সামনে শেখ মুজিবুর রহমান সড়কে (মুজিব সড়ক) এ মারধরের ঘটনা ঘটে।

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছয় মিনিট ৩৯ সেকেন্ডের ভিডিও ভাইরাল হয়।

 

 

এতে দেখা গেছে,

‘কালো গাউন পরা নারী আইনজীবী আরতি রাণী ঘোষ রিকশাচালককে জামার কলার ধরে রিকশা থেকে নামিয়ে একের পর এক চড় মারছেন।

জামার কলার ধরে বারবার রিকশা চালককে পৌরসভায় নিয়ে যেয়ে লাইসেন্স বাতিল করার হুমকিও দিতে দেখা যায়।

এ সময় রিকশা চালক হাত উঁচু করে মাফ চান। রিকশা চালক বারবার মিনতি করলেও ওই নারী আইনজীবীর মন গলতে দেখা যায়নি বরং তিনি আরও বেশি চড়াও হয়ে এলোপাতাড়ি মারপিট করতে থাকেন।

এ সময় ভিডিওতেই অপর এক পথচারীর মুখে শোনা যায় ওই নারী আইনজীবী রিকশাচালককে জুতাপেটাও করেছেন।

তারা এ ঘটনার প্রতিবাদ করলেও ওই আইনজীবী রিকশাচালককে চড়-থাপ্পড় মেরেই যাচ্ছিলেন।

একপর্যায়ে এক নারী এগিয়ে এসে প্রতিবাদ করলে ক্ষান্ত হন তিনি। এ সময় ওই রিকশাচালক তার রিকশা নিয়ে চলে যান।

ঘটনার সময়ে যশোর প্রেস ক্লাবের অফিস সহকারী রবিউল ইসলাম রবি যাচ্ছিলেন ওই সড়ক দিয়ে।

রিকশা চালককে এভাবে মারতে দেখে তিনি এগিয়ে যান মারধর থেকে রিকশাচালককে বাঁচাতে। তিনি বলেন,

‘ওই আইনজীবীকে বারবার অনুরোধ করার পরেও তিনি কারোও কথা শোনেনি। একের পর এক রিকশাচালককে তিনি মেরেই যাচ্ছিলেন।

একপর্যায়ে সড়কে অবস্থান করা বিভিন্ন পথচারী প্রতিবাদ করলে তিনি থামেন।

মারপিটের বিষয়ে আইনজীবী আরতি রানী ঘোষ দাবি করেন,

‘তিনি কোর্ট থেকে ফেরার পথে সড়ক অতিক্রম করতে গেলে ওই রিকশাচালক তাকে ধাক্কা দেয়। এতে তিনি পড়ে গিয়ে আহত হন। এ কারণে তিনি তাকে মারধর করেন। উত্তেজিত হয়ে তিনি এ কাজ করেছেন বলে দাবি করেন।’

এদিকে আইনজীবী হয়ে সড়কের উপরে এক রিকশাচালককে এভাবে মারধর করায় অন্য আইনজীবীরাও বিব্রত।

এ ঘটনাকে অনাকাক্সিক্ষত উল্লেখ করে ওই আইনজীবীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন যশোর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ইসহক।

এ ঘটনায় আইনজীবীদের পক্ষ থেকে দুঃখ প্রকাশও করেন তিনি।

এনএএন টিভি

Share this news as a Photo Card