শরীয়তপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

শরীয়তপুরে ডামুড্যায় প্রবাসী ভাইকে নিয়ে বাড়ি ফেরার পথে গাড়ি উল্টে কাউছার মাঝি (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়। এতে ৫ জন আহত হয়েছে। মঙ্গলবার রাত ২ টার দিকে এই দুর্ঘটনা টি ঘটে।

কাউছার মাঝি উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড চর ভয়রা গ্রামের মৃত বারেক মাঝির ছেলে। নিহত কাউছার আগামী ১২ তারিখ জীবিকা নির্বাহের জন্য সিঙ্গাপুর যাওয়ার কথা ছিল।

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, গতকাল কাউছার ও তার পরিবারের সদস্যরা ঢাকা যায় তার ভাই সিঙ্গাপুর প্রবাসী আল আমিন মাঝিকে গ্রামের বাড়িতে আনার জন্য। ভাইকে নিয়ে নিয়ে তারা রাত ১০টার সময় ভাড়া করা প্রাইভেট কারে করে দেশে আসছিলেন। প্রাইভেট কার টি উপজেলার কনেশ্বর ইউনিয়নের মাঝেরটেক নামক এলাকায় আসলে কুয়াশা ঘনত্ব বেশি থাকায় উল্টে পাশের পুকুরে পড়ে যায়। এতে গাড়িতে থাকা কাউছারসহ ৫ জন ভিতরে আটকে যায়। এসময় টহল পুলিশ ও স্থানীয়রা এসে তাদের কে গাড়ি থেকে বের করে পুলিশের ভ্যানে করে হাসপাতালে পাঠান। পথিমধ্যেই কাউছার মারা যায়। বাকিদের মধ্য একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়।

 

স্থানীয় দুলাল পেদা বলেন, হঠাৎ করে ই অনেক চিৎকার শুনে আমি ঘর থেকে বের হয়। পরে রাস্তার পাশে পুকুরের মধ্যে একটি প্রাইভেট কার পড়ে থাকতে দেখি। এসময় আমি আরও অনেকে মিলে আমরা দ্রুত পুকুরে নেমে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই।

ডামুড্যা থানার এসআই সফি উল্লাহ বলেন, আমরা রাতে টহলে ছিলাম। হঠাৎ করেই ডাকচিৎকার শুনতে পেয়ে আমরা ছুটে আসি। স্থানীয়দের সহায়তায় আমরা সকলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। পথে কাউছার নামের একজনের মৃত্যু হয়।

ডামুড্যা ফায়ার সার্ভিস এর ফায়ার ফাইটার হাসেম সিকদার বলেন, আমরা রাতে খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে যাই। সেখানে আমরা যাওয়ার আগেই স্থানীয়রা সবাইকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেয়। পরে আমরা নেমে গাড়িটি সার্জ করি।

Share this news as a Photo Card