শ্রীনগরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ অনুষ্ঠিত

“প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১২ই আগস্ট সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে এই যুব দিবস ২০২৫ অনুষ্ঠান টি অনুষ্ঠিত হয়ে।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ ফজরুল ইসলাম এর সভাপতিত্বে, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: শামিম হোসেন এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহিন উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল, আরও উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর মোহাম্মদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মো: কামরুল হাসান, সাংবাদিক জাকির লস্কর, তারিকুল ইসলাম, ফয়সাল হোসেনসহ আরও অনেকে ।

এনএএন টিভি  / রুবেল ইসলাম তাহমিদ