বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন প্রশ্ন তুলে বলেছেন, “আজকে নাবালক পোলাপান যারা ছেলের বয়সী, কেউ কেউ নাতির বয়সী—তারা যদি এসে আমাদের নসিহত করে, আমাদের বিরুদ্ধে কথা বলে, সেটা কি মেনে নেওয়া যায়?” তিনি বলেন, এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার চলছে—তারা কী নির্বাচিত সরকার? তাদের কী জনগণের ম্যান্ডেট আছে?
তিনি আরও অভিযোগ করেন, “বর্তমান সরকারের উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ বিদেশি নাগরিক, তারা কীভাবে দেশের অভ্যন্তরীণ বিষয়ে সিদ্ধান্ত নেয়? তারা কীভাবে জানবে জনগণ কী চায়?”
শনিবার (৩১ মে) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে নরসিংদী জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সরকারের সমালোচনা করে খোকন বলেন, “আপনারা বলছেন, শুধু একটি দল নির্বাচন চায়। কিন্তু আমরা বলছি, শুধু আপনিই নির্বাচন চান না। সেটার রহস্য জাতি জানতে চায়। দেশের সব বাম দল আমাদের সঙ্গে নির্বাচন করতে প্রস্তুত রয়েছে।”
তিনি আরও বলেন, “সংস্কার একটি চলমান প্রক্রিয়া। নির্বাচন একটি জাতীয় প্রয়োজন। অথচ
সংস্কারের নামে নির্বাচন বিলম্ব করে সরকার দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে
এবং ফ্যাসিস্ট, পতিত আওয়ামী লীগের দোসরদের সুযোগ করে দিচ্ছে।”
জেলা শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী, বিএনপি নেতা বিজি রশীদ নওশের, এম.এ জলিল, একেএম গোলাম কবির কামাল, আবু সালেহ চৌধুরী, ফারুক উদ্দিন ভূঁইয়া, নরসিংদী জেলা যুবদলের সভাপতি মহসিন হোসাইন বিদ্যুৎ। এসময় উপস্থিত ছিলেন
জেলা বিএনপির নেতা
আমিনুল হক বাচ্চু, জেলা শ্রমিকদলের সভাপতি রবিউল ইসলাম রবি, জেলা বিএনপির নেতা
ইলিয়াছ আলী ভূইয়া, জেলা কৃষক দলের আহবায়ক আপেল মাহমুদ ও সদস্য সচিব দীপক কুমার বর্মন প্রিন্স, জেলা মহিলা দলের সভাপতি এড.উম্মে সালমা মায়া ও সেক্রেটারী ছালমা আক্তার স্বপনা আহমেদ, শাহাজান মল্লিক, মাজারুল হক টিটু, নরসিংদী সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ইকবাল হোসেন, জেলা যুবদলের সহ-সভাপতি সোরাব হায়দার, জেলা যুবদলের সহসভাপতি নাজমুল হক ভুইয়া মোহন,জেলা যুবদলের সহসভাপতি আলমগীর হোসেন, নরসিংদী শহর যুবদলের সভাপতি মাহমুদ হোসেন চৌধুরী সুমন, জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক আ: রউফ ফকির রনি, জেলা শ্রমিকদলের সাধারন সম্পাদক মোশারফ হোসেন খান, জেলা মৎস্যজীবি দলের সদস্য সচিব মোশারফ হোসেন সজল,নরসিংদী শহর শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন সহ জেলা,উপজেলা, পৌরসভা,ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদল, তাঁতীদল, মহিলা দল, উলামা দল সহ বিভিন্ন অংগসংগঠনের নেতৃবৃন্দ।
বশির আহম্মদ মোল্লা / এনএএন টিভি
