সাতক্ষীরায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

সাতক্ষীরা, ১ মে ২০২৫ আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সকালে বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন, সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে সকাল ৯ঃ০০ টার সময় সাতক্ষীরা শহরের পাকাপোল থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এখন স্থানে শেষ হয়। এতে সংগঠনের নেতৃবৃন্দসহ শতাধিক নির্মাণ শ্রমিক অংশগ্রহণ করেন।

এই সময় বক্তব্য রাখেন, জুম্মান আলী সরদারের, সভাপতিত্বে, কেন্দ্র কমিটির সংগঠনিক সম্পাদক ফারুকুজ্জামান ফারুক, সাধারণ সম্পাদক সাতক্ষীরা জেলা কমিটি জামাল আহমেদ বাদল, সাংগঠনিক সম্পাদক মফিজুল ইসলাম, কোষাধক্ষ ইকবাল গাজী, যুগ্ন সাধারন সম্পাদক রেজাউল হক,

বক্তারা বলেন, শ্রমিকরা ‘রক্তের বিনিময়ে অর্জিত শ্রমিক দিবসের মর্যাদা রক্ষা করো’ ইত্যাদি স্লোগান সম্বলিত ব্যানার হাতে নিয়ে র‍্যালিতে অংশ নেন। তারা শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক সুরক্ষার দাবি জানান।

এনএএন টিভি / আব্দুর রশিদ

Share this news as a Photo Card