সাতক্ষীরার ২০ গ্রামে ঈদ পালন হচ্ছে

সাতক্ষীরা সদর উপজেলার বাউকোলা জামে মসজিদে ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে সাতটায় এ জামায়াত অনুষ্ঠিত হয়। নামাজে জেলার বিভিন্ন এলাকা থেকে শতাধিক মুসল্লি নামাজ আদায় করেন। নামাজের ইমামতি করেন মাওলানা মহব্বত আলী। নামাজ শেষে সামর্থ্যবান মুসলমানরা পশু কোরবানি দেন।

সৌদি আরবের সাথে মিল রেখে সাতক্ষীরায় রোজা ও কোরবানীর ঈদ পালন করেন অনেকেই।

এ বিষয়ে মাওলানা মহব্বত আলী বলেন,‘‘প্রযুক্তির এ যুগে বিশে^র কোথায় কি হচ্ছে,তা সহজে জানা যাচ্ছে। তাই মুসলমানদের উচিৎ সারা বিশে^ একই দিনে ঈদ পালন করা । ’’

এনএএন টিভি / আব্দুর রশিদ

Share this news as a Photo Card