সুশাসনের জন্য নাগরিক সুজন এর নারায়ণগঞ্জ জেলা শাখার নতুন কমিটি গঠনের লক্ষ্যে কমিটি পুনর্গঠন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে |
১৮ অক্টোবর শনিবার নারায়ণগঞ্জের আলী আহমদ চুলকা নগর পাঠাগার ও মিলনfয়তনের পাতাল মেঝেতে সুজন নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয় | সভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি ধীমান সাহা জুয়েল |প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজন কেন্দ্রীয় কমিটির সহ সমন্বয়কারী জিল্লুর রহমান |
সভার প্রথম অধিবেশনে সুজন নারায়ণগঞ্জ জেলাধীন রূপগঞ্জ আড়াইহাজার সোনারগাঁ বন্দর ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ শাখার সভাপতি সাধারণ সম্পাদক এবং নারায়ণগঞ্জ জেলার কর্মকর্তা সদস্য গণ মতামত পর্বে অংশগ্রহণ করেন।
উপস্থিত সকলের মতামত ও প্রস্তাবের প্রেক্ষিতে চলমান নারায়ণগঞ্জ জেলা কমিটিবিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি গঠনে সকলে একমত পোষণ করেন |
দ্বিতীয় অধিবেশনে সুজন সোনারগাঁ উপজেলা শাখার সভাপতি সহ অধ্যাপক মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে সরাসরি প্রস্তাব ও সমর্থনের ভিত্তিতে ২৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী পরিষদ ২০২৫-২৭ গঠন করা হয় |
উপস্থিত সকলের প্রস্তাব ও সমর্থনে সভাপতি হিসেবে ধীমান সাহা জুয়েলকে পুনরায় এবং সদ্য বিলুপ্ত কমিটির সহ-সাধারণ সম্পাদক আশরাফুল হক আশুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয় | কেন্দ্রীয় সহ সমন্বয়কারী জিল্লুর রহমান কমিটির ঘোষণা দেন নবনির্বাচিত কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি হিসেবে ওমর হায়দার রানা ও এডভোকেট শাহিদুল ইসলাম টিটু,সহ-সম্পাদক মাকসুদা ইয়াসমিন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান,, অর্থ সম্পাদক , দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু , প্রচার ও প্রকাশনা সম্পাদক তালুকদার আব্দুল্লাহ আল ফারুক রিংকু, কার্যনির্বাহী সদস্য মোঃ মোক্তার হোসেন, অ্যাডভোকেট তানহা রহমান, জহিরুল ইসলাম বিদ্যুৎ, ফররুখ আহমেদ, আবুল হাসান, মোহাম্মদ সেলিম ভূঁইয়া, এন এ এন টিভির চীফ রিপোর্টার আহমেদ শরীফ পারভেজ, সাবিত আল হাসান, মোঃ আবু সাঈদ, মোঃ আল আমিন আলী, মোঃ নজরুল ইসলাম সুজন, শাহ আলম ভুইয়া ও মজিবুর রহমান প্রমুখ।
পারভেজ শরীফ/ এনএএন টিভি

One Reply to “সুজন নারায়ণগঞ্জ জেলা শাখার নয়া কমিটি গঠন জুয়েল সভাপতি , আশু সম্পাদক”
Comments are closed.