সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আসন্ন গাইবান্ধা জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আবু বক্কর সিদ্দিক এর সুন্দরগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়ন পৌরসভার মেয়র, উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, ইউ’পি চেয়ারম্যান, পৌর কাউন্সিলর, মহিলা কাউন্সিলর, ইউ’পি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস আফরুজা বারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আবু বক্কর সিদ্দিক। সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আশরাফুল আলম সরকার লেবু।
