স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিএনপির বিক্ষোভ মিছিল

স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের বক্তব্যের প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। সোমবার রাতে শহরে মিছিল বের করেন তারা। এসময় শহীদ হাসান চত্বর এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ সমাবেশে অংশ নেয় জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

বিক্ষোভে তারা বলেন, অন্তবর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন আওয়ামী লীগের হয়ে দালালি শুরু করেছেন। তিনি আওয়ামী লীগকে দল গোছাতে পুনর্গঠন হওয়ার আহ্বান জানান। যা মোটেও কাম্য নয়। শেখ হাসিনার দেশে ফেরার আহ্বান জানানো মানে একটি রাজনৈতিক দলের হয়ে ওকালতি করা। এই অভ্যুথানের পর দেশের জনগণ তার এমন বক্তব্য মেনে নিবে না। তাই তার বক্তব্য প্রত্যাহার করতে হবে।

এই বিক্ষোভে অংশ নেয় জেলা বিএনপির সদস্য সচিব শরীফুজ্জামান, জেলা যুবদলের সভাপতি সাইফুর রশিদ ঝন্টু, জেলা ছাত্রদলের সভাপতি শাজাহান খান ও সাধারন সম্পাদক মোমিন মালিতা প্রমুখ।

এনএএন টিভি / শামসুজ্জোহা পলাশ