মসজিদের সামনে আ.লীগ নেতা হত্যা, দুই ঘাতকসহ গ্রেপ্তার ৪

কুমিল্লায় জুমার নামাজের পর  মসজিদের সামনে আওয়ামী লীগ নেতা কাজী এনামুল হককে গলা কেটে হত্যা মামলার অন্যতম প্রধান দুই আসামি আমান উল্লাহ ও সাইদসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২০ মে) খাগড়াছড়ির পানছড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে কুমিল্লায় নিয়ে আসা হয়।

আমান উল্লাহ ও আবু সাইদ এজাহারনামীয় দুই ও তিন নম্বর আসামি। তাদের কাছ থেকে হত্যায় ব্যবহৃত ছুরিও উদ্ধার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত অপর দুই আসামি হলো, এজাহারনামীয় ৭ নম্বর আসামি কাজী নিজাম উদ্দিন ও ১০ নম্বর আসামি জাকির হোসেন।

রোববার (২১ মে) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার আব্দুল মান্নান।

প্রেস ব্রিফিংয়ে জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান জানান, গ্রেপ্তারকৃত আসামী কাজী আমান উল্লাহ ও আবু সাঈদ আওয়ামী লীগ নেতা এনামুল হক এর হত্যাকাণ্ডে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে।

মাদ্রাসার কমিটি, গত ইউপি নির্বাচন ও মসজিদ কমিটি নিয়ে জহির ও এনামুলের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল।

সর্বশেষ জহিরের ফেন্সিডিল খাওয়ার ভিডিও প্রকাশ ও এই ভিডিও নিয়ে এনামুলের প্রচারণায় ক্ষিপ্ত হয়ে পরিকল্পিতভাবে তাকে হত্যা করে।

গ্রেপ্তারকৃত দুই আসামী সুইচ গিয়ার দিয়ে ভিকটিম এনামুল হককে গলায় ও বুকে এলোপাথারী আঘাত করে হত্যা করে।

ঘটনার পর পরই আসামীরা এলাকা ছেড়ে খাগড়াছড়ি পালিয়ে যায়।

উল্লেখ্য, গত শুক্রবার জুমার নামাজ পড়ে ফেরার পথে কুমিল্লার আদর্শ সদর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের

ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী এনামুল হককে প্রকাশ্যে ছুরিকাঘাত করে হত্যা করে সন্ত্রাসীরা।

এ ঘটনায় এনামুলের বাবা আবদুল ওয়াদুদ ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৫/৬ জনের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন।

আরও পড়ুন :

এনএএন টিভি