ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে নানা আনুষ্ঠানিকতায় খাগড়াছড়ি কেন্দ্রীয় মৈত্রী বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার কল্যাণপুর কেন্দ্রীয় মৈত্রী বৌদ্ধ বিহারে দায়ক দায়িকাদের আয়োজনে সকাল থেকে শুরু হয়েছে দিনব্যাপী কঠিন চীবর দান উৎসব।
দিনব্যাপী দানোত্তম কঠিন উপলক্ষে দূর দূরান্ত থেকে পুণ্য সঞ্চয়ী করার জন্য শতশত পুণ্যার্থীরা বিহারগুলোতে সমবেত হয়।
কঠিন চীবর দান উপলক্ষে এসব বৌদ্ধ বিহারে বুদ্ধ পূজা, পঞ্চশীল গ্রহণ, সংঘদান, অষ্ট পরিষ্কার দান, পানীয় দান, কল্পতরু দানসহ সকল দানীয় বস্তু দান করেন।
এসময় ধর্মীয় গুরুরা পুন্যার্থীর উদ্দেশে ধর্ম দেশনা প্রদান করেন।
এসময় জগতের সব প্রাণীর সুখ শান্তি ও মঙ্গল কামনা করা হয়। ধর্মীয় আলোচনা করেন ভদন্ত নন্দপ্রিয় মহাস্থবির, ভদন্ত তেজবংশ মহাস্থবির ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী , বিশেষ অতিথি জেলা পরিষদ সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া।
দায়ক দায়িকারা এসময় যে যার সাধ্যমতো প্রদীপ প্রজ্বলন, ফুল-ফল, ছোয়াইং (খাবার) প্রদান করে বৌদ্ধসহ ভান্তিদের তা দান করে।
সন্ধ্যায় ভগবান বৌদ্ধের উদ্দেশ্যে আকাশে আকাশ প্রদীপ (ফানুস বাতি) উড়িয়ে দেওয়া হবে।
আজ থেকে আড়ায় হাজার বছর আগে মহামতি গৌতম বুদ্ধের জীবদ্দশায় তার প্রধান সেবিকা মহা পুণ্যবতী বিশাখা ২৪ ঘণ্টা মধ্যে তুলা থেকে সুতা তৈরি করে সুতা গুলো রং করে বয়ন করে
সেলাই শেষে চীবর বিশেষ পরিধেয় বস্ত্র দান কার্য সম্পাদন করেন। ২৪ ঘণ্টার মধ্যে মহাযজ্ঞ সম্পাদন করার কারণে বৌদ্ধরা এই ধর্মীয় উৎসবকে কঠিন চীবর দান বলে।
এ দান অন্য যে কোন দানের চেয়ে শ্রেষ্ঠদান হিসেবে মনে করা হয়।
প্রবারণা পূর্ণিমা অর্থাৎ আশ্বিনী পূর্ণিমার পর দিন থেকে এক মাসব্যাপী বিভিন্ন বৌদ্ধ বিহারে শুভ কঠিন চীবর দান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। কার্তিকী পূর্ণিমা পর্যন্ত এই দানানুষ্ঠান চলবে।
আরও পড়ুন :
- নিজেকে উৎসর্গ করেছি দেশের মানুষের কল্যাণে: প্রধানমন্ত্রী
- হেমায়েতপুর-ভাটারা মেট্রোরেল নির্মাণের উদ্বোধন আজ
- বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ বন্ধ করতে শান্তি সমাবেশে মিজানুর রহমান চৌধুরীর বিশাল শোডাউন
- বাংলাদেশ কারও কাছে করুণা ভিক্ষা করে না: প্রধানমন্ত্রী
- নরসিংদীরতে অগ্নিকান্ড এলাকা পরির্দশন করেন প্রশাসন,জনপ্রতিনিধি ও রাজনীতিক দলের নেতৃবৃন্দরা
- নারায়ণগঞ্জের আড়াই হাজারে ২ পুলিশ সদস্যকে কুপিয়ে জখম সহ ২০ জন আহত।

Comments are closed.