খাগড়াছড়িতে বড়দিনে নানা অনুষ্ঠান পালন হচ্ছে শহরতলী ও প্রত্যন্ত এলাকার চার্চগুলোতে

আজ শুভ বড় দিন। যীশু খ্রীস্টের জন্মদিন। খাগড়াছড়িতে খ্রীষ্টান ধর্মাবলাম্বীদের ক্রিসমাস উদযাপনকে ঘিরে নানা অনুষ্ঠান পালন হচ্ছে। 

ধর্মীয় আয়োজন, প্রার্থনা আর কেক কাটা হয়েছে শহরতলী ও প্রত্যন্ত এলাকার চার্চগুলোতে। পল্লীগুলোতে উৎসবের আমেজ বইছে।

বড় দিনের প্রথম প্রহরে সদরের খাগড়াপুর এলাকার খাগড়াপুর ব্যাপিস্ট চার্চে ধর্মীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানমালা শুরু হয়।

বিশেষ উপসনা, মোমবাতি প্রজ্জ্বলন ও প্রার্থনা উৎসর্গ করা হয়।

সকাল থেকে চার্চে আসতে থাকেন বিভিন্ন বয়সী নারী-পুরুষ। দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করার হয় সেখানে।

এছাড়া প্রত্যন্ত এলাকায় ছোটবাড়ি ব্যাপ্টিস্ট চার্চেও চলে শুভ বড়দিনের ধর্মীয় সংগীতসহ নানা আয়োজন।

এর আগে আলোক সজ্জায় সজ্জিত করা হয় চার্চ ও গির্জাগুলোতে। উৎসবের এ দিনে জেলার প্রত্যন্ত ও দূর্গম এলাকার খ্রীস্টান পল্লীতে খেলাধুলা,

বাড়ি বাড়ি ঘুরে বেড়ানোসহ শিশুদের সাথে আনন্দ সময় কাটাবেন খ্রীষ্টান ধর্ম অনুসারীরা।

এনএএন টিভি

 

Share this news as a Photo Card