নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে মাদকবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্টিত হয়েছে।
মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারী) নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের কনফারেন্স রুমে উক্ত বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
নোয়াখালী জেলার ০৮টি কলেজ পর্যায়ের শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে মাদকবিরোধী বিতর্ক প্রতিযোগিতার গ্রুপ পর্বের বাছাই বিতর্ক অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুর উদ্দিন মো: জাহাঙ্গীর, জেলা শিক্ষা অফিসার, নোয়াখালী, কামরুন নাহার, উপপরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর, নোয়াখালী, মোহাম্মদ ফয়েজ উল্লাহ, জেলা কালচারাল অফিসার, নোয়াখালী, মোঃ জাহাঙ্গীর আলম, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত), নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নোয়াখালীর উপপরিচালক জনাব সুব্রত সরকার শুভ।
বিতর্ক প্রতিযোগিতায় নোয়াখালী সরকারি কলেজ, সেনবাগ সরকারি কলেজ, কোম্পানিগঞ্জ সরকারি কলেজ, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, বেগমগঞ্জ, চাটখিল পাঁচগাও মাহাবুব সরকারি কলেজ, চৌমুহনী সরকারি সালেহ আহমেদ কলেজ, সৈকত সরকারি কলেজ, সুবর্ণচর এবং সোনাপুর কলেজ, সদর, নোয়াখালী অংশগ্রহণ করেন। পরে সেরা তার্কিকদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়।
বিতর্ক প্রতিযোগিতার সেমিফাইনাল ও ফাইনাল পর্বের তারিখ ও সময় পরবর্তীতে ঘোষণা করা হবে বলে জানানো হয়।
এনএএন টিভি /মুহাম্মদ সুমন ভূইয়া
