আড়াই মাস কাপ্তাই হ্রদে ডুবে থাকার পর আবারও দৃশমান হয়েছে রাঙামাটির একমাত্র ঝুলন্ত সেতু। সেতু থেকে পানি কমেছে প্রায় ৬ ইঞ্চি। তবে এখনো পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়নি সেতুটি। পর্যটকদের জন্য উন্মুক্ত করা হবে শুক্রবার। বৃহষ্পতিবার রাঙামাটি পর্যটক কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা এতথ্য জানান।
পর্যটন সূত্রে জানা গেছে, রাঙামাটি পর্যটন কমপ্লেক্সের একমাত্র ঝুলন্ত সেতুটি হ্রদের ওপর ভাসমান। সেতুর পাটাতনের প্রায় ৬ ইঞ্চি নিচে পানি। তাই সাধারণ মানুষ চলাচল করতে পারছে সেতুর উপর। তবে এখনো পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়নি ঝুলন্ত সেতুটি। আপাতত স্থানীয়রা চলাচল করছে সেতুর উপর। তবে দীর্ঘ দিন পানির নিচে তাকার কারণে জরাজীর্ণ হয়ে গেছে সেতুর পাটাতন। পানি কমে যাওয়ার পর সংস্কার কাজ শুরু করেছে পর্যটন কর্তৃপক্ষ।
রাঙামাটি পর্যটক কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা জানায়, চলতি বছরের ১০ জুনের দিকে রাঙামাটি কাপ্তাই হ্রদের পানিতে ডুবে যায় রাঙামাটির ঝুলন্ত সেতুটি। সে সময় পর্যটকদের জন্য সেতুতে চলাচলে নিষেধাজ্ঞা আরপ করা হয়েছিল। কিন্তু এখন পানি কমে গেছে। তাই সেতুর রং করার কাজ চলাচল করছে। আশা করছি শুক্রবার জনসাধারণ ও পর্যটকদের জন্য সেতুর উপর পাড়াপাড় স্বাভাবিক করা হবে। তবে এখনো সেতুর টিকেট কাইন্টার বন্ধ রয়েছে।
