গাজীপুরে কোনাবাড়ী এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনে পুলিশের গুলিতে আহত গার্মেন্টস শ্রমিক মো. জামাল উদ্দিন (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শনিবার রাত ১টা দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।
নিহত জামাল উদ্দিন ইসলাম গার্মেন্টসের শ্রমিক ছিলেন। তিনি নেত্রকোণা জেলার কেন্দুয়া থানার ঘাসালি বাজার এলাকার চান মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া।
তিনি বলেন, গাজীপুরে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনে জালাল উদ্দিন নামে এক গার্মেন্টস শ্রমিক গুলিবিদ্ধ হয়েছিলেন।
রাতে চিকিৎসাধীন অবস্থায় আইসিইউর ৬ নম্বর বেডে মারা যান তিনি।
উল্লেখ্য, গত ৮ নভেম্বর গাজীপুরের কোনাবাড়ী জুরুন এলাকায় পুলিশের গুলিতে জামাল উদ্দিন ও আঞ্জুয়ারা খাতুন গুলিবিদ্ধ হন। পরে তাদের উদ্ধার করে
ঢাকা মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক আঞ্জুয়ারাকে মৃত ঘোষণা করেন। আর গুলিবিদ্ধ জামালকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
আরও পড়ুন :
- আজ নরসিংদীতে বৃহত্তর ইউরিয়া সার কারখানা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
- এডভান্সড ক্লিনিক্যাল ফেলোশীপ ইন পেইন মেডিসিন কোর্স সম্পন্ন করেছেন ডাঃ সুখ রঞ্জন দাস
- ১৪টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা পিকআপ চালকের মৃত্যু, মালিক আহত
- টানা নয়বার ‘জাতীয় রপ্তানি ট্রফি’ অর্জন করল সার্ভিস ইঞ্জিন লিমিটেড
- ৩য় বারের মত শ্রেষ্ঠ প্রতিবেদক মুক্তিযোদ্ধার সন্তান সাংবাদিক লিংকন
- পারিবারিক কলহের জেরে তিন সন্তান নিয়ে মায়ের নদীতে ঝাঁপ

Comments are closed.