আজ নরসিংদীতে বৃহত্তর ইউরিয়া সার কারখানা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম ঘোড়াশাল- পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্প আজ রবিবার সকাল সাড়ে ১১ টায় ঘোড়াশাল- পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্প প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন।

শিল্প মন্ত্রণালয় সূত্রে জানা যায়,

 ২০১৮ সালের ২৪ অক্টোবর সরকার উদ্যোগ নেয় উচ্চক্ষমতা সম্পন্ন,শক্তি সাশ্রয়ী, পরিবেশ বান্ধব ও আধুনিক প্রযুক্তি নির্ভর একটি সার কারখানা নির্মাণের।

এরপর ২০২০ সালের ১০ মার্চ ঘোড়াশাল- পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের কাজ শুরু হয়। 

যার দায়িত্ব পায় সিসি সেভেন নামে চীনা এবং মিতসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে একটি জাপানী ঠিকাদারি প্রতিষ্ঠান। 

দুই প্রতিষ্ঠানের সমন্বয়ে ২০২৩ সালের ডিসেম্বরে নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও দুই মাস আগেই এর কাজ শেষ হয়ে যায়। 

এখন পরীক্ষামূলক সার উৎপাদন করছে কারখানাটি। ১১০ একর জমির উপর নির্মিত এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১৫ হাজার ৫শত কোটি টাকা। 

এই কারখানার বার্ষিক উৎপাদন ক্ষমতা ধরা হয়েছে প্রায় ১০ লাখ মেট্রিক টন। প্রতিদিন ২ হাজার ৮শত মেট্রিক টন ইউরিয়া উৎপাদনে সক্ষম অত্যাধুনিক ও প্রযুক্তি নির্ভও এই কারখানাটি। 

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২২ সালের ২১ এপ্রিল গণভবন থেকে ভার্চুয়ালি উক্ত প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। 

শিল্প মন্ত্রণালয় সূত্রে আরোও জানা গেছে,দেশের অভ্যন্তরে সারের ঘাটতি পূরণের পাশাপাশি আমদানি নির্ভরতা কমাবে এ সার কারখানা।

কারখানাটি চালু হলে প্রত্যেক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৩০ হাজার মানুষের কর্মসংস্থান হবে।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতে এরই মধ্যে ঘোড়াশাল- পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্প উদ্বোধনী স্থল

 এবং নরসিংদী মুছলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়াম জনসমাবেশ 

 স্থলসহ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন প্রশাসন ও আইন শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনী।

একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, সহ¯্রাধিক সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে সভাস্থলের চতুরপাশে। নিñিদ্র নিরাপত্তার চাদরে ঢাকা এখন নরসিংদী শহর ও আশেপাশের এলাকা। 

উদ্বোধন ও জনসভাকে ঘিরে নরসিংদী জেলা জুড়ে মানুষের মনে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। এ উপলক্ষে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে জেলা জুড়ে ব্যাপক প্রস্তুতি চলছে। 

এরই অংশ হিসেবে বর্তমান সরকারের উন্নয়ন চিত্রের ব্যানার, ফেস্টুন, তোরণে সাজতে শুরু করেছে নরসিংদীর ৫টি আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা।

 প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তার নানা প্রস্তুতি । 

জেলার বিভিন্ন স্থানে ঘুরে দেখা যায়, রঙ-বেরঙের ব্যানার-ফেস্টুন লাগানো হয়েছে।

 শতাধিক তোরণ নির্মাণ কাজ চলছে জেলার বিভিন্ন স্থানীয় নেতারা আগমনী শুভেচ্ছা বার্তার প্রচারণা চালাচ্ছেন।

 পথে-ঘাটে এমন কোনো জায়গা নেই, যেখানে ব্যানার না টানানো হয়নি। ছোট নেতা থেকে শুরু করে শীর্ষ নেতারাও প্রধানমন্ত্রীর আগমনের শুভেচ্ছা  জানাচ্ছেন ব্যানার আর ফেস্টুন ঝুলিয়ে। 

দিকে বর্তমান সরকারের এই মেয়াদের শেষ সময়ে দলীয় প্রধানের সফরকে কেন্দ্র করে ব্যস্ত সময় কাটাচ্ছেন জেলার আওয়ামী লীগের নেতৃবৃন্দরা।

 বেশ আগে থেকেই তারা জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে করেছেন প্রস্তুতি মূলক সভা।

 যেখানে সরকারের উন্নয়ন কর্মকান্ডের চিত্র তুলে ধরে ব্যাপক প্রচার-প্রচারণার নির্দেশনা দিয়েছেন কেন্দ্রীয় নেতারাও।

 প্রধানমন্ত্রী এর আগেও নরসিংদীতে এসেছেন। তবে সেটা ছিল বিরোধী দলীয় নেত্রী হিসেবে। কিন্তু এবারের আগমন একটু ভিন্ন। 

কারণ, তিনি দেশকে উন্নয়নের মহাসড়কে উন্নীত করে নরসিংদীতে আসছেন। নরসিংদী জেলাকে অনেক কিছু দেওয়ার পরে তিনি এই জেলায় আসছেন।

 তাই নরসিংদীর মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। 

আগামী দ্বাদশ সংসদ নির্বাচনেও নরসিংদী থেকে জেলার মানুষও এ জেলার ৫ টি আসন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিবেন বলেও বিশ্বাস করেন তিনি।

  

এ উপলক্ষ্যে বিশাল শোডাউন দিতে ব্যাপক প্রস্তুতি গ্রহন করছেন নরসিংদীর জেলা ৫টি আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা হলেন নরসিংদী-সদর ১আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বীর প্রতীক লে: কর্নেল (অব:) মোহাম্মদ নজরুল ইসলাম হিরু এমপি, 

নরসিংদী-সদর ১আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের সি: যুগ্ম সম্পাদক ও শহর আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ কামরুজ্জামান কামরুল,

জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ¦ আলী হোসেন শিশির(সিআইপি), 

নরসিংদী-২আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ডা:আনোয়ারুল আশরাফ খান দিলীপ এমপি, নরসিংদী-২আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি এলদেম কবীর। 

নরসিংদী-৩ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জহিরুল হক ভুইয়া মোহন-এমপি, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক এমপি আলহাজ¦ সিরাজুল ইসলাম মোল্লা, 

নরসিংদী-৪ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ন-এমপি, 

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খায়রুল মজিদ মাহমুদ চন্দন, বিজিইএম এর সহসভাপতি বিশিষ্ট শিল্পপতি অহিদুল ইসলাম আসলাম সানী সিআইপি, 

নরসিংদী-৫আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হলেন,সাবেকমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু-এমপি,

নরসিংদী- ৫আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ২বারের সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: মিজানুর রহমান চৌধুরী, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এড. এবিএম রিয়াজুল কবির কাঊছার, 

  বর্তমান সরকারের উন্নয়ন চিত্রের ব্যানার, ফেস্টুন, তোরণ করা হয়েছে। নরসিংদী পৌরসভাকে সিটি করপোরেশন ঘোষনা করার দাবী করেন।