নরসিংদীর সন্তান ডাঃ সুখ রঞ্জন দাস (Sukh Ranjan) । পেইন মেডিসিন বিশেষজ্ঞ তথা ব্যাথার চিকিৎসক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত এ কৃতি চিকিৎসক নরসিংদীতে সপ্তাহে ২/৩ দিন রোগী দেখেন।
ব্যাথার রোগীদের আস্থা লাভ করা এ তরুণ চিকিৎসক বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে ১ম ব্যাচের ছাত্র হিসেবে এডভান্সড ক্লিনিক্যাল ফেলোশীপ ইন পেইন মেডিসিন কোর্স সম্পন্ন করেছেন।
বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডাঃ শারফুদ্দীন সম্প্রতি ডাঃ সুখ রঞ্জন দাস এর হাতে সনদ তুলে দিয়েছেন । বর্তমানে সরকারীভাবে তিনিই বাংলাদেশে প্রথম স্বীকৃত পেইন মেডিসিন বিশেষজ্ঞ হলেন।
