নরসিংদীতে রায়পুরায় অস্ত্র ও ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

নরসিংদীর রায়পুরা থেকে ওয়ান শুটারগান ও ইয়াবাসহ একাধিক মামলার এক আসামিকে গ্রেফতার করেছে রায়পুরা থানা পুলিশ।
শুক্রবার (৬ মার্চ) সকালে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।গ্রেফতারকৃত আলমগীর হোসেন (৩৭) রায়পুরা উপজেলার জঙ্গি শিবপুর গ্রামের মৃত আব্দুল হকের ছেলে। এ সময় তার কাছ থেকে একটি সচল ওয়ান শুটারগান ও ১৬৩ পিস (একশত তেষট্টি) ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছেন রায়পুরা থানার পুলিশ।
পুলিশের বরাত দিয়ে জানা যায়, বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক মোহাম্মদ শফিউল্লাহ শিকদারের নেতৃত্বে পুলিশের একটি দল রায়পুরা উপজেলার জঙ্গি শিবপুর বাজারের পাশে স মিল এলাকায় অভিযান চালিয়ে একাধিক মামলার আসামি আলমগীরকে অস্ত্র ও মাদকসহ গ্রেফতার করতে সক্ষম হয়।
এ ব্যাপারে ওসি মো: মজিবুর রহমান জানান, গ্রেফতারকৃতের বিরুদ্ধে থানায় হত্যা, মাদক ও অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে এবং সে এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। গ্রেফতারকৃতের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।

 

এনএএন টিভি / বশির আহম্মদ মোল্লা

Share this news as a Photo Card