গাজীপুরে ঘন কুয়াশায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেয়ে গাড়ির দুই যাত্রী নিহত হয়েছেন।
রবিবার (১০ ডিসেম্বর) ভোর ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, আবু তাহের (৪৫) ও ইব্রাহিম (৩৬)। তবে নিহতদের বিস্তারিত পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়,
রবিবার ভোর ৪টার দিকে ঢাকাগামী একটি প্রাভেটকার ঢাকা- টাঙ্গাইল মহাসড়কের পল্লীবিদ্যুৎ এলাকায় পৌঁছলে কারটির নিয়ন্ত্রণ হারিয়ে
মহাসড়কের আইল্যান্ডে সজোরে ধাক্কা খায়।
এসময় কারে থাকা দুজন ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে নাওজোড় হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।
নাওজোড় হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন,
ঘন কুয়াশার কারণে প্রাইভেটকারটি মহাসড়কের আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলে দুজন নিহত হয়েছেন।
মরদেহ উদ্ধার করে থানা আনা হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।
আরও পড়ুন :
- ঢাকায় আজ কোথায় কখন কোন দলের কর্মসূচি
- সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘনকারী বিএনপি বিশৃঙ্খলা করলে দাঁতভাঙ্গা জবাব দেবে মানুষ : তথ্যমন্ত্রী
- তালা উপজেলা শিক্ষক কর্মচারী ক্রেডিট ইউনিয়নের নির্বাচন সম্পন্ন
- সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন জিয়াউর রহমান এমপি
- গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে নিরাপত্তা পরিষদে ভোট আজ
- ১২ ডিসেম্বর মুক্তিযুদ্ধের ইতিহাসে নরসিংদীবাসীর কাছে অত্যন্ত গৌরবোজ্জল ও স্মরণীয় দিন
- দিনভর ঝিরিঝিরি বৃষ্টি, কবে থামবে জানালো আবহাওয়া অফিস
- স্বামীর খোঁজে বাংলাদেশে এসে নিরাশ হয়ে ফিরলেন ভারতীয় তরুণী
