রূপগঞ্জে পারিবারিক কলহে যুবমহিলা দলের নেত্রী নিজ স্বামীকে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পারিবারিক কলহের জেরে নিজ স্বামীকে কুপিয়ে জখম করেছে যুবমহিলা দলের নেত্রী ও তার স্বজনেরা। বুধবার দুপুরে উপজেলার রূপগঞ্জ সদর ইউনিয়নের বাড়িয়াছনি এলাকায় এ ঘটনা ঘটে।

আহতের পরিবারের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ওসি সবজেল হোসেন জানান, বুধবার দুপুরে তুচ্ছ বিষয় নিয়ে স্বামী শরীফ প্রধানের সঙ্গে স্ত্রী রূপগঞ্জ ইউনিয়ন যুবমহিলা দলের সাধারন সম্পাদক মাসুমা আক্তারের বাকবিতন্ডা হয়। এসময় শরিফ তার স্ত্রীকে চড় থাপ্পর দেয়। এতে ক্ষিপ্ত হয়ে মাসুমা তার ভাই বায়েজিদসহ বেশ কয়েকজন দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে ঘরে প্রবেশ করে শরীফকে এলোপাথারী কুপিয়ে গুরুতর জখম করে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশংকাজনক হওয়া সেখান থেতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এ পাঠানো হয়। বর্তমানে শরীফ সেখানে চিকিৎসাধীন রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনা লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

 

 

এনএএন টিভি