নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালনা পর্ষদ নির্বাচনের তালিকা প্রকাশ

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর পরিচালনা পর্ষদ (২০২৫-২০২৭) নির্বাচনে আজ ২৬ শে জানুয়ারী, ২০২৫ তারিখের সভায় নির্বাচন বোর্ড এর চেয়ারম্যান জনাব প্রবীর কুমার সাহা বলেন, চেম্বারের আসন্ন (২০২৫-২০২৭) ইং মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের জন্য জেনারেল গ্রুপে ১৯ জন, এসোসিয়েট গ্রুপে ৭ জন এবং ট্রেড গ্রুপে ১ জন, সর্বমোট ২৭ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। তফসিল অনুযায়ী অদ্য ২৬শে জানুয়ারি, ২০২৫ইং রবিবার নির্বাচন বোর্ডের মনোনয়নপত্র বাছাই ও বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ এর সভায় নির্বাচন বোর্ডের সকল সদস্যদের উপস্থিতিতে দখিলকৃত মনোনয়নপত্রের বক্স খোলা হয় এবং জেনারেল গ্রুপে ১৮ জন, এসোসিয়েট গ্রুপে ৭ জন ও ট্রেড গ্রুপে ১ জন, সর্বমোট ২৬ টি মনোনয়ন পাওয়া যায়। উক্ত মনোনয়নপত্র যাচাই বাছাই করে জেনারেল গ্রুপে ১৭ জন, এসোসিয়েট গ্রুপে ৭ জন ও ট্রেড গ্রুপে ১ জন, সর্বমোট ২৫ টি মনোনয়নপত্র বৈধ এবং জেনারেল গ্রুপের ১ টি মনোনয়নপত্র নামের বানান সঠিকভাবে লিপিবদ্ধ না হওয়ায় মনোনয়নপত্রটি বৈধ হিসেবে বিবেচিত হয় নাই। উক্ত সভায় উপস্থিত ছিলেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান প্রবীর কুমার সাহা, সদস্য মাহমুদ হোসেন, স্বপন চৌধুরী ও নির্বাচন বোর্ডের সচিব হাবিবুর রহমান।

বৈধ প্রার্থীদের তালিকা জেনারেল গ্রুপ : মাসুদুজ্জামান, মুস্তাফিজুর রহমান ভুঁইয়া, রতন কুমার সাহা, মাহবুবুর রহমান স্বপন, রিয়াদ মোহাম্মদ চৌধুরী, মোহাম্মদ আবু জাফর, গোলাম মুহাম্মদ কায়সার, মোঃ আব্দুল হাই রাজু, হোসাইন মোঃ তামিম তৌহিদ, মোঃ মজিবুর রহমান, মোঃ গোলাম সারোয়ার (সাঈদ), এম নাছির উদ্দিন, মোঃ সোহাগ, আলহাজ¦ মোঃ বজলুর রহমান, মোঃ হানিফ মিয়া, মোঃ মাহফুজুর রহমান খান (মাহফুজ), আহ্মেদুর রহমান তনু।

এসোসিয়েট গ্রুপ : মোঃ মোরশেদ সারোয়ার, সোহেল আক্তার, খন্দকার সাইফুল ইসলাম, আশিকুর রহমান, মোহাম্মদ জাকারিয়া ওয়াহিদ, মোস্তফা এমরানুল হক, মোহাম্মদ মনিরুল ইসলাম।
ট্রেড গ্রুপ : শ্রী বিকাশ চন্দ্র সাহা।

বাতিলকৃত মনোনয়নপত্রের নাম : জেনারেল গ্রুপ : মোঃ আব্দুল্লাহ্ আল-মামুন।

এনএএন টিভি  / সাগর খান

Share this news as a Photo Card