আওয়ামী লীগ সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দোয়া মাফফিলের আয়োজন করেছে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ।
বুধবার (১৭ মে) বিকেলে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহার ব্যক্তিগত কার্যালয়ে এই দোয়ার আয়োজন করা হয়।
দোয়া মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে এড. খোকন সাহা বলেন,
‘৪২ বছর পূর্বে নেত্রী যদি দেশে না আসতেন, তাহলে দেশ আজ এত উন্নত হতো না। সেদিন শত বাধাও শেখ হাসিনাকে থামাতে পারেনি।
তিনি ঠিকই গণতন্ত্রকে উদ্ধার করতে ফিরে এসেছিলেন। তিনি ফিরে এসেছিলেন বলেই আমরা গণতন্ত্র ফিরে পেয়েছি, মানুষের অধিকার ফিরে পেয়েছি।
শেখ হাসিরা কারনেই আজ স্মার্ট বাংলাদেশ পেয়েছি আর নেত্রী ক্ষমতায় থাকলেই আমরা ২০৪১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ দেখতে পাবো।’
খোকন সাহা আরও বলেন,
‘আজ বিশ্বের বিভিন্ন দেশ বাংলাদেশকে অনুসরণ করছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ কোন পর্যায়ে গিয়েছে সেটা পুরো বিশ্ব দেখছে।
করোনার পর যেখানে বিভিন্ন দেশের অর্থনৈতিক পরিস্থিতি আজ ভঙ্গুর, সেইখানে শেখ হাসিনার বিচক্ষণ সব সিদ্ধান্তের কারনে আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা চাঙ্গা রয়েছে।
শেখ হাসিনার নির্দেশ মোতাবেক দলকে সুসংগঠিত করে নেত্রীকে আবারো ক্ষমতায় আনতে হবে। আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকবেন।’
আরও পড়ুন :
- শীঘ্রই নারায়ণগঞ্জে টেকনিক্যাল স্কুল ও কলেজের ভিত্তিপ্রস্থ স্থাপন
- উন্নয়ন পরিকল্পনা নিয়ে জাতীয় পার্টির প্রার্থীর ইশতেহার ঘোষণা
- নারায়ণগঞ্জের শিমরাইলে ট্রাকচাপায় ব্যক্তির মৃত্যু
- চট্টগ্রামে গ্যাসলাইনে অগ্নিকান্ড; নিয়ন্ত্রণে ২ ইউনিট
- আইপিএলে প্লে অফের তিনটি জায়গার লড়াইয়ে এগিয়ে যারা!
- ইংল্যান্ডের কাউন্টিতে খেলবেন বাংলাদেশের আরাফাত
- বাবার হাতে ছেলে খুনের অভিযোগ আটক দুই
- পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে খুন; স্বামী গ্রেফতার
- রাষ্ট্রপতি নিয়োগের রিট খারিজ, আইনজীবীকে লাখ টাকা জরিমানা
- মেয়েদের পতিতাবৃত্তিতে বাধ্য করার অভিযোগে আটক ৪
