চুয়াডাঙ্গায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ যুবক আটক
শামসুজ্জোহা পলাশ, চুয়াডাঙ্গা প্রতিনিধি: ০৪-১০-২৫ ইং:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় সেনা বাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার সহ সোয়াদ নামে এক যুবককে আটক করেছে।
শনিবার (৪ অক্টোবর) ভোররাতে উপজেলার কেশবপুর পূর্বপাড়ায় এ অভিযান পরিচালিত হয়।
আটককৃত সোয়াদ ওই গ্রামের মৃত. জসিমের ছেলে।
সেনাবাহিনীর ও পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ২টা ১৫ মিনিট থেকে সকাল ৬টা ১৫ মিনিট পর্যন্ত আলমডাঙ্গার কেশবপুর পূর্বপাড়ায় এ অভিযান চলানো হয়।
সেনাবাহিনীর বিএ-১০৯৪৯ ক্যাপ্টেন সৌমিক আহমেদ অয়নের নেতৃত্বে পরিচালিত অভিযানে নিহত জসিমের ছেলে সোয়াদের বাড়ি তল্লাশির করে একটি শট গান, পাঁচ রাউন্ড গুলি, নয়টি ধারালো দেশীয় অস্ত্র ও একটি ঢাল এক পর্যায়ে উদ্ধার করা হয়।
গ্রেপ্তার সোয়াদ প্রাথমিক জিজ্ঞাসাবাদে অবৈধ অস্ত্র মজুদের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে সেনাবাহিনী। পরে তাকে আলমডাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।এ বিষয়ে আলমডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসুদুর রহমান জানায়, আটক যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
শামসুজ্জোহা পলাশ
চুয়াডাঙ্গা
০১৭১১-৪৭৯১৯০

One Reply to “চুয়াডাঙ্গায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ যুবক আটক”
Comments are closed.