![]()
হাফিজুর রহমান কাজল, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদায় জাতীয় বিজ্ঞান প্রযুক্তি মেলা ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ৫ টার সময় উপজেলা পরিষদের উন্মুক্ত মঞ্চে উপজেলা প্রশাসনের আয়োজনে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠিত হয়।
আরো পড়ুন: পদ্মার মাটি হরিলুটের ঘটনা তদন্তে আদালতের নির্দেশ অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান, লাখ টাকা জরিমানা জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ
উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ মহলের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দামুড়হুদা থানা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার মহিবুল্লাহ, দর্শনা সরকারি কলেজের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মনিরুল ইসলাম, উপজেলা আইসিটি কর্মকর্তা আরিফুল ইসলাম,আব্দুল ওদুদশা ডিগ্রী কলেজের প্রভাষক সজীব রায়হান দামুড়হুদা পাইলট সরকারি হাই স্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সহকারি শিক্ষক শফিকুল ইসলাম প্রমুখ।
আরো পড়ুন: অপহরণের চেষ্টা, গাড়ি থেকে লাফিয়ে প্রাণে বাঁচলেন নায়িকা নিঝুম মহারাষ্ট্রে চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে ১১ যাত্রীর মৃত্যু

আরো পড়ুন: মঞ্চে গান গাইতে গিয়ে অসুস্থ মোনালি ঠাকুর, নেয়া হয়েছে হাসপাতালে হাসপাতাল ছাড়ার আগে সেই অটোচালকের সঙ্গে দেখা করেছেন সাইফ পদ্মার মাটি হরিলুটের ঘটনা তদন্তে আদালতের নির্দেশ
এবার মেলায় বিজ্ঞান ও প্রযুক্তির স্টল মূল্যায়নে সিনিয়র গ্রুফে দর্শনা সরকারি কলেজ ১ম স্থান, কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজ ২য় স্থান, আব্দুল ওদুদ শাহ ডিগ্রী কলেজ ৩য় স্থান অর্জন করে পুরষ্কার লাভ করে।জুনিয়র গ্রুফে দামড়হুদা সরকারি পাইলট হাই স্কুল ১ম স্থান, কেরু উচ্চ বিদ্যালয় দর্শনা ২য় স্থান, দামুড়হুদা রেসিডেনিয়াল আইডিয়াল স্কুল ৩য় স্থান অর্জন করে পুরস্কার লাভ করে এবং বিশেষ গ্রুফে চুয়াডাঙ্গা সাইন্স এন্ড রোবোটিক্স ক্লাব পুরস্কার লাভ করে। কুইজ প্রতিযোগিতায় দামুড় হুদা সরকারি পাইলট হাই স্কুল ১ম স্থান, কেরু উচ্চ বিদ্যালয় দর্শনা ২য় স্থান, দামুড়হুদা পাইলট গার্লস স্কুল এ্যান্ড কলেজ ৩য় স্থান অর্জন করে।বিতর্ক প্রতিযোগিতায় সিনিয়র গ্রুফে আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজ এবং ব্রাক মাধ্যমিক বিদ্যালয় দামুড়হুদা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন মাধ্যমিক একাডেমী সুপারভাইজার রাফিজুল ইসলাম।
