চুয়াডাঙ্গায় জীবননগরে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩৬ বোতল ফেনসিডিলসহ পাচাকারি রনি পরামানিককে (২১) আটক করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারী ) রাতে জীবননগর পৌর শহরের স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মাদকবিরোধী অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস,এম জাবীদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃত মাদক কারবারি রনি পরামানিক জীবননগর পৌরসভার লক্ষীপুর মসজিদ পাড়ার বাবুল হোসেনের ছেলে।
চুয়াডাঙ্গায় জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস,এম জাবীদ হাসান জানান, জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে জীবননগর চুয়াডাঙ্গা সড়কের পাঁকা রাস্তার ওপর থেকে মাদক কারবারি রনিকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশী করে ভারতীয় নিষিদ্ধ ৩৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
আটক আসামির বিরুদ্ধে জীবননগর থানায় এস আই শফিকুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।
আরও পড়ুন :
- নয়াপল্টনে বিএনপির কালো পতাকা মিছিল শনিবার
- ভৈরব নদীর মাটি কেটে বিক্রি করায় ২ জনকে লাখ টাকা জরিমানা
- মাদক বিক্রয় ও সেবন করার অপরাধে চাঁপাইনবাবগঞ্জে ৮ জন গ্রেফতার
- বিএনপির মধ্যে চরম হতাশা বিরাজ করছে: হাছান মাহমুদ
- আড়াই লাখ পাসপোর্ট পেলেন মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিরা
- চুয়াডাঙ্গায় আদিবাসী শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি প্রদান
- লিঙ্গ রূপান্তর কি ইসলামে জায়েজ?
- ড্রাইভিং পরীক্ষায় বসলেই পেশাদার চালকরা পাচ্ছেন খাবার-টাকা
- সাংবাদিক প্রদীপ চৌধুরীর পিতার মৃত্যুতে বিভিন্ন মহলের শোক
- আরও এক মামলায় জামিন পেলেন আমীর খসরু
- খালেদা জিয়াসহ ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৫ ফেব্রুয়ারি
