নিজের করা মিথ্যা মামলায় হেরে ক্ষিপ্ত হয়ে কালীগঞ্জে প্রতিপক্ষের উপর হামলা আহত-৪

নিজের করা মিথ্যা মামলায় হেরে  ক্ষিপ্ত হয়ে কালীগঞ্জে প্রতিপক্ষের উপর হামলা আহত-৪
আব্দুর রশিদ সাতক্ষীরাঃ সুনীল গংয়ের নিজের দায়ের করা মিথ্যা মামলায় বিজ্ঞ আদালতের রায়ে হেরে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষর দখলকৃত জমিতে কাজে বাধা ও হামলার ঘটনায় আহত ৪। শুক্রবার সকাল ৮ টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের চাম্পাফুল গ্রামে এ হামলার ঘটনা ঘটে। বাদী সুনীল মণ্ডল তার পুত্র শংকর মন্ডল এবং কন্যা, চম্পার হামলা ও লাঠির
 আঘাতে আহতরা হলো কর্মচারী বালাপোতা গ্রামের হাতেম গাজী (৫৫) নুরুজ্জামান (৪৫) গোদাড়া গ্রামের কবির এবং কয়রা থানার মিল কর্মচারী বাবুল (৩৪)। আহতদের স্থানীয় গ্রাম্য ডাক্তারের নিকট চিকিৎসা দেওয়া হয়। চাম্পাফুল গ্রামের আলমগীর গংয়ের ক্রয়কৃত ১.৩২ জমি নিয়ে একই গ্রামের সুনীল গংয়ের সঙ্গে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। উক্ত জমি নিয়ে সুনীল গং বাদী হয়ে সাতক্ষীরার বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালত, কালীগঞ্জে উচ্ছেদের জন্য গত ২/১২/২০২১ ইং তারিখে দেওয়ানি ৪৮৮/ ২০২১ মামলা দায়ের করে। এছাড়াও একই আদালতে দেওয়ানী ৩১৪/২৩ নং মামলা দায়ের করে । উক্ত মামলায় গত ২০ আগস্ট বিজ্ঞ আদালত খারিছ করে দেন। অন্য দেওয়ানি ৪৮৮/২০২১ নং মামলাটি গত ২৭ অক্টোবর বিজ্ঞ আদালত না মঞ্জুর করে খারিজ করে দেন। ওই মামলায় আদেশে বিজ্ঞ আদালত বলেন বাদী পক্ষের গত ১৬/৯ /২৫ তারিখের দেওয়ানী কার্যবিধি আইনের অর্ডার  ৩৯ রুল ১(২)ও ১৫১ ধারার বিধান মতে আনিত অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্তটি ১ নং বিবাদীর বিরুদ্ধে দোতরফা সূত্রে এবং অন্যান্য বিবাদীদের বিরুদ্ধে এক তরফা সূত্রে নামঞ্জুর করা হলো। এই রায়ের প্রেক্ষিতে গত বৃহস্পতিবার দখলকৃত জমিতে গেলে এ হামলার ঘটনা ঘটে শুক্রবার সরেজমিনে চাম্পাফুল গ্রামে গেলে আব্দুস সামাদ, আলমগীর হোসেন,  সুনীল মণ্ডল শ্রীকান্ত , উদয়, মাধবীলতা সহ একাধিক ব্যক্তি এ প্রতিনিধিকে জানায় চাম্পাফুল গ্রামের মৃত জ্ঞানেন্দ্র মন্ডলের পুত্র রণজিৎ মন্ডলের নিকট হতে তার চাচাতো ভাই কমল মন্ডল চাম্পাফুল মৌজার এস, এ ২৩৩,২৫২ নং খতিয়ানের ৯১,৮৮ লাগে ১.০৮ একর জমি গত ২১/৭/১৯৮০ ইং তারিখে ৬১২৭ নং দলিলে বিক্রি করে। এরমধ্যে ১ একর জমি সরকারের অর্পিত  বা  ক ” তফসিলভুক্ত সম্পত্তি। উক্ত অর্পিত বা ক” তফসিল সম্পত্তি নিয়ে অর্পিত সম্পত্তি প্রত্যাবর্তন ট্রাইব্যুনালে গত ২৩/৭/২০১২ ইং তারিখে ১৮১০/১২ নং মামলার প্রেক্ষিতে গত ৬/৮/২০১৮ রায় এবং ১২/৮/২০১৮ ডিগ্রী লাভ করে। উক্ত রায়ের প্রেক্ষিতে বাংলাদেশ সরকারের পক্ষে জেলা প্রশাসক অর্পিত সম্পত্তি প্রত্যাবর্তন ট্রাইব্যুনালে গত ২৩/৯/২০১৮ ইং তারিখে ৬৭/২০১৮ নং আপিলের প্রেক্ষিতে পরাজিত হয়ে গত ১৪/৫/২০১৯ ইং তারিখে কমল মন্ডল রায় পায়। এ প্রেক্ষিতে কমল  মন্ডল ২৪৫৩/ ২০২১-২২ নং    কেসের মাধ্যমে  নিজ নামে ১ একর জমি নামজারি করে নেয়। উক্ত জমি হতে গত ২১/৭/২০২২ ইং তারিখে ৪১৩৮ নং তবলা দলিলে ৬৬ শতক জমি আলমগীরের নিকট বিক্রি করে দেয়। আলমগীর সেটা ১১৫৩/২০২২-২৩ নং নামজারি কেসের মাধ্যমে নিজের নামে করে নেয়। কমলের কাকা নব কুমারের পুত্র হাজারি লাল মন্ডলের স্ত্রী কৌশলা রানী মন্ডল গত ২৩/৩/২০০৮ ইং সালে ৯১৬ নং দানপত্র মূলে কমলের পুত্র তাপসের নামে লিখে দেয়। উক্ত সম্পত্তি ৪৪৬২/২০২১ নং কেসের মাধ্যমে নামজারি করে তাপস গত ২০/১১/২০২৩ ইং তারিখে ৬৩৬৪ নং দলিলে আলমগীরের নিকট বিক্রি করে। আলমগীর তার ২ টি দলিলে ক্রয় কৃত ১.৩২ একর জমি ভোগ দখল করে আসছে। অপরদিকে একই গ্রামের মৃত সন্ন্যাসী মন্ডলের পুত্র  সুনীল মণ্ডল হাজারী লালের নিকট থেকে গত ২৮/২/২০০১ ইং তারিখে ৯৮০ নং দলিলে ৪১ শতক জমি ক্রয় করে। সুনীল তার চাচাতো ভাই কমল সহ অন্যদের ২.০২ একর  সম্পত্তি নিজের দাবী করে তার স্ত্রী মাধবী লতাকে দিয়ে সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৫ ধারায় পিটিশন ৬৫২/২০১৩ নং মামলা সহ একাধিক মামলা করে  হয়রানি করে আসছে। এবং মামলা গুলো মিথ্যা বলে আদালত খারিজ করে দিয়েছে বলে ভুক্তভোগীরা জানান। এরপরও থেমে থাকেনি সুনীল। সুনীল ঐ সমুদয় সম্পত্তি তার নিজের দাবি করে  কালীগঞ্জ সহকারী জজ আদালতে গত ৩০/৮/২০২৩ ইং তারিখে নিষেধাজ্ঞা দাবি করে দেওয়ানি ৩১৪/২০২৩ নং করলে বিজ্ঞ আদালত না মঞ্জুর করে দেন। পুনরায় আলমগীরের জমিতে রাইস মিল উচ্ছেদের জন্য গত ২/১২/২০২১ ইং তারিখে দেওয়ানী  ৪৮৮/২০২১ নং উচ্ছেদের মামলা দায়ের করে হয়রানি করে আসছিল। অথচ সুনীল এবং তার স্ত্রী মাধবীর ৪১ শতক জমি অন্য জায়গায় থাকতে অন্যের জমি দখল করে বসে আছে।