নকলা উপজেলা আওয়ামী লীগের দীর্ঘ দিনের সভাপতি সকল নেতার প্রিয় ভাজন মহান মুক্তিযুদ্ধের সংগঠক আদর্শ শিক্ষক মরহুম মোজাম্মেল হক স্যারের সুযোগ্য কণ্যা ফৌজিয়া হক (৫৫)-এর মৃত্যুতে জেলাবাসি শোক জানিয়েছেন।
শেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা ও নকলা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফৌজিয়া হক (৫৫)-এর জানাযা মঙ্গলবার সকাল ১১ টায় নকলা সরকারি পাইল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মরহুমের লাশ কায়দা গোরস্থানে দাফন করা হয়। জানাযায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজঃ মো. আতিউর রহমান আতিক এমপি, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল, জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, শেরপুর সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, নকলা উপজেলা চেয়ারম্যান শাহ্ মো: বোরহান উদ্দিন, নকলা উপজেলা নির্বাহী অফিসার বুলবুল আহম্মেদ, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমান ও ৫ উপজেলার সকল চেয়ারম্যান, ৪ পৌরসভার মেয়র, জেলা পরিষদ চেয়ারম্যান, আওয়ামীলীগের ২০ জন ইউপি চেয়ারম্যান সহ হাজার হাজার মুসল্লিগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় মোবাইল বার্তায় সাবেক সফল কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী শোকবার্তা জানান। ফৌজিয়া হক ছিলেন একজন হাস্য উজ্জল ও ভদ্রশ্রোতা মহিলা। বিবাহিত জীবনে এক সন্তানের জননী, তার স্বামী প্রকৌশলী নেজামুল হক শেরপুর সদরের জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী, পুত্র শাওন আহম্মেদ ইঞ্জিনিয়ার, পুত্র বধু ডাক্তার।
ফৌজিয়া হক আওয়ামীলীগ নেতা কর্মীদের সাথে মিষ্টি মধুর আচরন করেছেন সবসময়। জেলা আওয়ামীলীগ, নকলা উপজেলা আওয়ামীলীগ তার নেত্রীতে ছিলেন সন্তুষ্ট। তাকে ঘিড়ে নকলা বাসীর স্বপ্ন ছিলো আগামী দিনে যেকোন সময় অন্ততপক্ষে মহিলা সংসদ সদস্য পদে মনোনিত করার জন্য মাননীয় প্রধান মন্ত্রীর নিকট সুপারিশ প্রেরণ করিতেন। নকলা প্রেসক্লাবের সভাপতি শাহ্ ফুয়াদ হোসেনের ছোট বোন ফৌজিয়া হকের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক ইউসুফ আলী মন্ডল সহ বিভিন্ন শ্রেণির ও পেশার মানুষ।
