নওগাঁর নিয়ামতপুরে ১১ বছরের মেয়ে মমতা আক্তার মিমকে নির্মম ভাবে হত্যার প্রতিবাদে ও আসামীদের ফাঁসির দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০৯ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত থেকে বক্তব্য দেন মমতা আক্তার মিমের পিতা মিনহাজুল ইসলাম, মাতা আশা বেগম, চাচা আক্তার হোসেন ও পাড়ইল ইউনিয়নের সাবেক সদস্য পারুল বেগম।
নিয়ামতপুর থানার ওসি হাবিবুর রহমান বলেন, মামলাটি অতি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। এজাহারভুক্ত চার জন আসামিকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে।
মোঃ ইমরান ইসলাম/

One Reply to “নিয়ামতপুরে মমতাকে হত্যার প্রতিবাদে আসামীদের ফাঁসির দাবীতে মানববন্ধন”
Comments are closed.