সিংড়া উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ষবরন আনন্দ শোভাযাত্রা

নাটোরের সিংড়া উপজেলা প্রশাসনের বর্নিল আয়োজনের মধ্যদিয়ে শুভ নববর্ষ উদযাপন করা হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় চিত্রাঙ্কন শেষে গ্রাম বাংলার ঐতিহ্য নিয়ে বর্নিল আয়োজনে আনন্দ শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে উপজেলার বিভিন্ন সড়ক ঘুরে পরিষদ চত্বর আমতলায় শেষ হয়।
আনন্দ শোভাযাত্রা শেষে পরিষদ কোর্ট মাঠের উন্মুক্ত মঞ্চে সাংস্কৃতি অনুষ্ঠান এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
বর্ষবরন আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠানে সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাজহারুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার(ভূমি) গোলাম রব্বানী সরদার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক’সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।
আয়োজনের মধ্যে ছিলো শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বর্ষবরন আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
মোঃ মোতালেব হোসেন / এনএএন টিভি