চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মৎস্য বিভাগ অভিযান চালিয়ে ৬মণ আফ্রিকান মাগুর জব্দ করছে।

বৃহস্পতিবার সকালে থানা সংলগ্ন মাছ বাজারের আড়তে বিক্রির সময় আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতে মাধ্যমে মাছ আড়তদারকে পাঁচ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে। এতে নেতৃত্ব দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও আসমা খাতুন। পরে জব্দকৃত মাছগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে। আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা মৎস্য বিভাগ গোমস্তাপুর থানা সংলগ্ন মাছ আড়তে অভিযান চালানো হয়। ওই সময় আড়তে অবৈধ আফ্রিকান মাগুর মাছ বিক্রি করা হচ্ছিল । সেখানে ভ্রাম্যমান আদালত এসে ৬মণ মাছ জব্দ করেন। পরে ভ্রামামান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও আসমা খাতুন মাছ আড়ৎদার সাদিকুল ইসলাম কে পাঁচ হাজার অর্থদন্ড দেন। এছাড়া মাছ গুলি গোমস্তাপুর উপজেলার চকপুস্তম এতিমখানা,চৌডালা কেন্দ্রীয় শিশুসনদ ও এতিমখানা, চৌডালা দারুস সুন্নাহ মহিলা এতিমখানা ও বিশ্বাসপাড়া এতিমখানায় বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা নাসিরউদ্দিন ও ক্ষেত্র সহকারী সামিউল আলম।
