আগুনে পুড়ে ট্রাফিক পুলিশ কনস্টেবল নিহত

হবিগঞ্জে আগুনে পুড়ে মারা গেছেন ঘুমন্ত ট্রাফিক পুলিশ কনস্টেবল। মঙ্গলবার ভোরে শহরের ২নং পুল এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত ট্রাফিক পুলিশ কনস্টেবল রুবেল আহমদ (৩২) জেলা ট্রাফিক পুলিশ অফিসে কর্মরত ছিলেন।

 

তিনি সিলেটের জৈন্তাপুরের আসামপাড়া এলাকার বাসিন্দা আব্দুল মালেকের ছেলে। তার কনস্টেবল নং ৫৭৯।

Share this news as a Photo Card