‘কাজী নজরুল ইসলাম কলেজের ইতিবৃত্ত’ বইয়ের মোড়ক উন্মোচন

প্রবীণ সাংবাদিক মসিউল আযমের লেখা ‘কাজী নজরুল ইসলাম কলেজের ইতিবৃত্ত’ বইয়ের মোড়ক উন্মোচন শনিবার (২০ মে) যশোর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

কালীগঞ্জ সরকারি মাহতাবউদ্দিন ডিগ্রি কলেজের প্রিন্সিপাল ড. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান।

এছাড়া, বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা চুড়ামনকাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিরুল ইসলাম রন্টু, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন।

প্রফেসর কাজী শওকত শাহী,মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সালেহা বেগম, ব্যবসায়ী নেতা মিজানুর রহমান প্রমুখ অনুভূতি ব্যক্ত করেন।

নজরুল ইসলাম বুলবুল অনুষ্ঠান সঞ্চালনা করেন। বইয়ের লেখক তার সাংবাদিকতা ও অধ্যাপনার যুক্ত সময়কালের অভিজ্ঞতা তুলে ধরেন।

যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেন,

‘কাজী নজরুল ইসলাম কলেজের ইতিবৃত্ত বইটি ইতিহাস অনুসন্ধানে সহায়তা করবে।

কলেজটির সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে আমি প্রতিষ্ঠানটির সম্ভাবনা দেখতে পেয়েছি। অধ্যাপক মসিউল আযম একজন সাদামনের মানুষ।

পৃথিবীতে অমরত্ব লাভের বড় উপায় বই রচনা করা। তিনি এ কাজটি কঠোর পরিশ্রমের মাধ্যমে সম্পন্ন করেছেন।’

ড. মাহবুবুর রহমান বলেন,

‘বইয়ের লেখক একজন সরলপ্রাণ সৃজনশীল মানুষ। অনুষ্ঠান শেষে অতিথিরা বইয়ের মোড়ক উন্মোচন করেন।’

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card