কাল থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের পরীক্ষা শুরু

সোমবার (১৬ অক্টোবর) থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২২ খ্রিষ্টাব্দের অনার্স ১ম বর্ষের পরীক্ষা শুরু হবে।

রবিবার (১৫ অক্টোবর) বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, সারাদেশে একযোগে বেলা ১টা থেকে এ পরীক্ষা শুরু হবে।

পরীক্ষাটি ডিজিটাল মাধ্যমে এক্সামিনেশন ম্যানেজমেন্ট সিস্টেমে (ইএমএস) অনুষ্ঠিত হবে।

৩৩৯টি কেন্দ্রে ৩১টি অনার্স বিষয়ে ৪ লাখ ৫০ হাজার শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করবে।

জরুরি প্রয়োজনে যোগাযোগের বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.nu.ac.bd পাওয়া যাবে।

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card