বিষাক্ত মদপানে কুষ্টিয়ায় তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও পাঁচজন।
সোমবার (২৪ এপ্রিল) ভোররাতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
কুষ্টিয়া জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, মৃতদের মধ্যে দুইজনের বয়স ৩০ বছরে নিচে।
তারা হলেন- মিরপুর উপজেলার মশান বারুইপাড়া গ্রামের মৃত হানিফের ছেলে রতন (২১) এবং ভেড়ামারা উপজেলার মো. রকিবুল আলমের ছেলে সিফাত উল্লাহ (২৭)।
অপরজন হলেন- কুষ্টিয়া সদর উপজেলার বড় আইলচারা এলাকার মৃত হারুন অর রশিদের ছেলে শাহিন। তার বয়স ৪৭ বছর।
এ ছাড়াও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও পাঁচজন। তারা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা এবং অ্যালকোহল পান করে অসুস্থ হয়ে পড়েছেন।
তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ওসি শাহাদাৎ হোসেন।
তিনি জানান, রোববার রাতে জেলার বিভিন্ন স্থানে বিষাক্ত অ্যালকোহল পান করে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন।
তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে শাহিন, রতন ও সিফাত উল্লাহ নামে তিনজন আজ ভোররাতে মারা যায়।
ময়নাতদন্তের জন্য তাদের লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গে রাখা হয়েছে।
আরও পড়ুন:
- রানা প্লাজা ট্র্যাজেডির ১০ বছর আজ
- তালায় রাধাকৃষ্ণ বস্ত্রালয়ে আগুন; অর্ধ কোটি টাকার ক্ষতি
- হেলিকপ্টারের ব্লেডের আঘাতে মাথা বিচ্ছিন্ন সরকারি কর্মকর্তার!
- দুই অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা
- ১০টি লাশ বিকৃত হয়ে গেছে, ছয়টির হাত-পা বাঁধা ছিল
- কক্সবাজারে নিখোঁজ হওয়া ট্রলার থেকে ১০ লাশ উদ্ধার
এন এ এন টিভি

Comments are closed.