গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চির নিদ্রায় শায়িত হলেন সুপ্রিম কোর্ট অ্যাফিলেট ডিভিশনের বিচারপতি শামসুল হুদা মানিক মিয়া। আজ সোমবার দুপুরে গোপালগঞ্জের কোর্ট মসজিদ প্রাঙ্গণে জোহর নামাজ বাদ তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্যগণ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ তার আপন আত্মীয়-স্বজন ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
এরপর বাদ আসর শামসুল হুদা মানিক মিয়ার জন্মস্থান টুংগীপাড়া উপজেলার কিমাডাঙ্গা গ্রামে তার পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে বলে জানান তার স্বজনরা।
পারিবারিক সূত্রে জানা যায় গতকাল রোববার রাত সাড়ে দশটায় হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ তিনি তার ঢাকাস্থ সেগুন বাগিচার নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতি ও স্থানীয়রা। তিনি এক সময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
হাবিবুল্লাহ খান হাবিব / এনএএন টিভি
