চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের যাতাহারা বাজার ও ডোবার মোড় বণিক সমিতির উদ্যোগে গরীব অসহায় শীতার্তদের মাঝে প্রায় ২০০ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকাল ৩ টায় যাতাহারা বাজার ও ডোবার মোড় বণিক সমিতির অফিস কার্যালয়ে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন যাতাহারা বাজার ও ডোবার মোড় বণিক সমিতির সভাপতি রুহুল আমিন ও সম্পাদক সম্পাদক মোঃ হেলাল উদ্দিন ও আরো উপস্থিত ছিলেন কার্যকরী কমিটি ও উপদেষ্টা মন্ডলী।
