ঝড়-বৃষ্টি অব্যাহত থাকবে আরও দুই দিন!

রাজধানীসহ দেশে আট বিভাগেই আরও দুই দিন ঝড়-বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। অপরদিকে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

বুধবার (১৭ মে) রাতে আবহাওয়া অধিদফতরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে,

‘ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের বেশিরভাগ জায়গায় এবং রাজশাহী, রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানিয়েছেন, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিম বঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

তিনি আরও জানান, আগামী দুই দিন ঝড় বৃষ্টি অব্যাহত থাকতে পারে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

আজ সন্ধ্যায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ডিমলায় ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৩৭ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। আর রাজধানীর তাপমাত্রা ছিল ৩১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন :

Share this news as a Photo Card