সকালে থাকবে রোদ আর বিকালে হতে পারে বৃষ্টিপাত!

আজ বৃহস্পতিবার (১৮ মে) ভোর থেকে ঢাকায় ঝড় ও বৃষ্টিপাত হলেও বেলা ১১টা থেকে ১২টার দিকে সূর্যের দেখা পেতে পারেন রাজধানীবাসী। তবে বিকেল বা সন্ধ্যা থেকে আবারও বৃষ্টিপাত হতে পারে।

এদিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগে সারাদিনই থেমে থেমে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

অধিদফতরের আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান খান আজ সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, আবহাওয়ার পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।

দক্ষিণও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। যা দমকা আকারে ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

আরও পড়ুন :

Share this news as a Photo Card