ঝালকাঠিতে সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের জেবুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়র দশম শ্রেণির নির্বাচনী পরীক্ষায়
এক ছাত্রীর বাড়িতে প্রশ্নপত্র পাঠিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠেছে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের বিরুদ্ধে।
বুধবার (১১ অক্টোবর) ঝালকাঠিতে দশম শ্রেণির এক ছাত্রীর বাড়ি থেকে পরীক্ষার খাতা ও প্রশ্নপত্র উদ্ধার করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল।
এসময় সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
জানা গেছে, গত ১ অক্টোবর থেকে ওই বিদ্যালয়ের দশম শ্রেণির নির্বাচনী পরিক্ষা শুরু হয়।
২ টা পরীক্ষা দেওয়ার পরে ওই ছাত্রী অসুস্থ হয়ে গেলে তার মা এসে প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের কাছে জানান।
পরে তিনি কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ওই ছাত্রীর বাড়িতে প্রশ্নপত্র পাঠিয়ে পরীক্ষা নেন।
অভিযুক্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন,
‘প্রশ্নপত্র বাড়িতে পাঠানোর অধিকার আমার নাই। কর্তৃপক্ষের অনুমতি নেওয়ার উচিত ছিল। আমি কারও অনুমতি নিইনি।
আমার ভুল হয়ে গেছে। আমি মানবিক কারণে এটা করেছিলাম।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুজা মণ্ডল বলেন, ‘আমাকে স্বীকারোক্তি দিয়েছেন।
খাতা, প্রশ্নপত্র ও স্বীকারোক্তি আমার ঊধ্র্বতন কর্তৃপক্ষকে জানাব। এ বিষয়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
আরও পড়ুন :
- ভোটের আগে ষড়যন্ত্র নিয়ে উদ্বেগের কিছু নেই: প্রধানমন্ত্রী
- গাজায় ইসরাইলি হামলায় ৮ ফিলিস্তিনি সাংবাদিক নিহত
- মোহাম্মদ হারুনকে মরক্কোর নতুন রাষ্ট্রদূত নিয়োগ
- উত্তরায় সাইদ গ্রান্ড সেন্টারে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ২৪ ইউনিট
- সাতসকালে সড়কে ঝরল ১০ প্রাণ
- কন্যাসন্তানের বাবা হলেন নেইমার জুনিয়র
- ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রথম ম্যাচে অনিশ্চিত গিল
- আবারও দাম বেড়েছে পেঁয়াজ ও মুরগির
- রায়পুরায় মেঘনা নদীভাঙ্গন এলাকা পরিদর্শন করলেন জেলা প্রশাসক ড. বদিউল আলম
- নির্বাচন নিয়ে এত মাতামাতি কেন, সন্দেহ হয় রে: প্রধানমন্ত্রী
- এবার অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটালে রেহাই নেই: প্রধানমন্ত্রী
- খালেদা জিয়াকে নিয়ে শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ
- নির্বাচন নিয়ে এত মাতামাতি কেন, সন্দেহ হয় রে: প্রধানমন্ত্রী
- বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলার আগেই বড় দুঃসংবাদ ভারতের
- ইবি’র ৬ শিক্ষার্থীকে বহিষ্কার, স্থায়ীভাবে ৩ জন
- আমেরিকার সঙ্গে আওয়ামী লীগের আপস হয়ে গেছে: ওবায়দুল কাদের
- আমেরিকার সঙ্গে আওয়ামী লীগের আপস হয়ে গেছে: ওবায়দুল কাদের
