ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, আক্রান্ত ১৬৯

মশাবাহিত রোগ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে সবশেষ ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এসময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৬৯ জন।

শনিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে একজনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে ২৯ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ জুন) দেশে ৫ জনের মৃত্যু হয়, যা চলতি বছর এক দিনে সর্বোচ্চ। আর হাসপাতালে ভর্তি হয় ১৫৯ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১০১ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২৮ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৫ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (ডিএসসিসি) ১৯ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) ১৬ জন রয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২৪ ঘণ্টায় ৬৬ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৫ হাজার ৭৭ জন। চলতি বছরের ১৪ জুন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৭৩৯ জন। এর মধ্যে ৫৯ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৪০ দশমিক ৭ শতাংশ নারী। এ বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৯ জনের মৃত্যু হয়েছে।

এনএএন টিভি

Share this news as a Photo Card