তারাবিহর নামাজ পড়ে ঘুরতে গিয়ে প্রাণ গেল ২ বন্ধুর

ফরিদপুরে তারাবিহর নামাজ পড়ে ঘুরতে গিয়ে পিকআপ ভ্যান, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।

মঙ্গলবার (১৮ এপ্রিল) রাত ১২টার দিকে ফরিদপুর-ঢাকা মহাসড়কের কোমরপুরে মুসলিম মিশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই বন্ধু হলেন :  ফরিদপুর পৌরসভার বর্ধিত ৬ নম্বর ওয়ার্ডের আব্দুর রহমান মিয়ার ছেলে মো. নজরুল ইসলাম (২৮) এবং একই এলাকার ইলিয়াস মোল্লার ছেলে রায়হান মোল্লা (২৯)।

ফরিদপুর সদর উপজেলার চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা বলেন, দুজনই রাতে তারাবিহর নামাজ পড়ে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়েছিল।

এ সময় পিকআপ ভ্যান, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নজরুল ইসলাম ঘটনাস্থলেই মারা যায়।

আহত রায়হান মোল্লাকে ঢাকায় নেয়ার পথে মৃত্যু হয়। এ ঘটনায় আহত দুজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান জানান, দুর্ঘটনায় আহত অটোরিকশার দুই যাত্রীর অবস্থাও গুরুতর। তাদের চিকিৎসা চলছে।

 

আরও পড়ুন:

 

এনএএন টিভি

Share this news as a Photo Card