ফরিদপুরে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স ও মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রি পাস কোর্স) করার দাবিতে নার্সিং শিক্ষার্থীরা এক বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি আয়োজন করেন।
আজ রবিবার সকাল ১১টায় ফরিদপুর সরকারি নার্সিং কলেজের তৃতীয় বর্ষের ছাত্র তন্ময়-এর সভাপতিত্বে এবং বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন ফরিদপুর জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে, ফরিদপুর সরকারি নার্সিং কলেজ এবং শহরের বেসরকারি নার্সিং কলেজগুলোতে একই কর্মসূচি পালন করেন।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এক বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে সরকারি ও বেসরকারি নার্সিং কলেজের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
শিক্ষার্থীরা জানান, “ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এবং মিডওয়াইফারি কোর্সের গুরুত্ব কোনোভাবেই স্নাতক বা সম্মান ডিগ্রির তুলনায় কম নয়, বরং বাস্তব জীবনে এর প্রভাব অনেক বেশি।” তারা তাদের দাবির প্রতি গুরুত্ব দিয়ে যথাযথ কর্তৃপক্ষের কাছে সমাধান চেয়েছেন।
তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “যতদিন পর্যন্ত আমাদের দাবি পূরণ না হবে, আমাদের আন্দোলন চলবে এবং আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।”
শরিফুল ইসলাম / এনএএন টিভি
