ফরিদপুরে বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সরকার নির্ধারিত পেঁয়াজের দর তদারকিতে ফরিদপুরে বাজারে নেমেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

সোমবার (১৮ সেপ্টেম্বর) ফরিদপুরে সালথা উপজেলার বালিয়াগট্টি পেঁয়াজ বাজারে অভিযান পরিচালনা করা হয়।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় দাম বেশি নেয়া, মূল্য তালিকা হালনাগাদ না থাকায় মেসার্স আব্দুর রব বাণিজ্যালয়কে ৪ হাজার টাকা ও মেসার্স মালেক ট্রেডার্সকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে অভিযানের বিষয়ে টের পেয়ে পেঁয়াজ ব্যবসায়ীরা সরকার নির্ধারিত মূল্যে ক্রয়-বিক্রয় শুরু করে।

আরও পড়ুন: উচ্চমূল্যে আলু বিক্রি, ব্রাহ্মণবাড়িয়ায় ৩ ব্যবসায়ীকে জরিমানা

অভিযানে উপস্থিত ছিলেন ফরিদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো. সিদ্দিকুর রহমান, কৃষি সম্প্রসারণের অতিরিক্ত উপপরিচালক রইচউদ্দিন প্রমুখ।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ জানান, কিছু প্রতিষ্ঠানে পাকা ক্রয়-বিক্রয় রশিদ পাওয়া গেলেও কয়েকটি দোকানে মূল্য তালিকা হালনাগাদ পাওয়া যায়নি।

দাম বেশি নেয়া, মূল্য তালিকা হালনাগাদ না থাকায় দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।

 

আরও পড়ুন :

 

এনএএন টিভি